লাইভ

অপরাধ

অপরাধ ও আইন-আদালতের খবর — মামলা, তদন্ত, পুলিশি অভিযান ও আদালতের রায়, যাচাই করা তথ্যের ভিত্তিতে।

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল ঘিরে পুলিশের গাড়িতে হামলা, আহত ২ সদস্য
অপরাধ

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল ঘিরে পুলিশের গাড়িতে হামলা, আহত ২ সদস্য

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বের করা একটি মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে টহল গাড়িতে হামলা চালিয়ে কাচ ভাঙচুর করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

৭ দিন আগে

পাবনায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পরিচালক আটক, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ
অপরাধ

পাবনায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পরিচালক আটক, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনার সদর উপজেলায় আবাসিক মহিলা মাদরাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আবু ইউসুফকে আটক করেছে পুলিশ। এক সহপাঠীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন বলে জানা গেছে। ঘটনার প্রতিবাদে মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

৮ দিন আগে

শ্যামনগর সীমান্তে ৭৮ লাখ টাকার রাসায়নিক জব্দ, পরীক্ষায় মিলল হেরোইন তৈরির কাঁচামাল
অপরাধ

শ্যামনগর সীমান্তে ৭৮ লাখ টাকার রাসায়নিক জব্দ, পরীক্ষায় মিলল হেরোইন তৈরির কাঁচামাল

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ চার বোতল রাসায়নিক দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে পরীক্ষায় নিশ্চিত করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার। বোতলের গায়ে উল্লেখিত দাম অনুযায়ী এসব রাসায়নিকের মোট জব্দমূল্য ৭৮ লাখ টাকা। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।

১১ দিন আগে

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ, সিলেটে ছুরিকাঘাতে স্বামী নিহত
অপরাধ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ, সিলেটে ছুরিকাঘাতে স্বামী নিহত

সিলেট নগরের কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলার প্রতিবাদকে কেন্দ্র করে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, আমিন নামের এক ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটির পর কয়েকজন মিলে হৃদয়কে ছুরিকাঘাত করেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

১৯ দিন আগে

টঙ্গীতে ২০ মাদক মামলার আসামি মোমেলাসহ দুই নারী গ্রেপ্তার
অপরাধ

টঙ্গীতে ২০ মাদক মামলার আসামি মোমেলাসহ দুই নারী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২০টি মাদক মামলার আসামি মোমেলা বেগমসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ব্যাংকের মাঠ বস্তি এলাকায় অভিযান চালিয়ে মোমেলার কাছ থেকে ৪ পিস এবং দুলেনা বেগমের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৯ দিন আগে

নারায়ণগঞ্জে বস্তাবন্দি কিশোরীর মরদেহ, হাত-পা বাঁধা ছিল
অপরাধ

নারায়ণগঞ্জে বস্তাবন্দি কিশোরীর মরদেহ, হাত-পা বাঁধা ছিল

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেখানে ফেলে যাওয়া হয়েছে।

২০ দিন আগে

তাজমিন হত্যা: কাদায় মাথা চেপে মৃত্যু নিশ্চিত, চট্টগ্রামে ধরা সিএনজিচালক
অপরাধ

তাজমিন হত্যা: কাদায় মাথা চেপে মৃত্যু নিশ্চিত, চট্টগ্রামে ধরা সিএনজিচালক

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের আইফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, নির্জন স্থানে নিয়ে তাজমিনকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে এবং কাদার মধ্যে মাথা চেপে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

২১ দিন আগে

ধানক্ষেতে ছড়িয়ে ছিল পালানোর চিহ্ন, শেষ পর্যন্ত বাঁচতে পারল না তাজমিন
অপরাধ

ধানক্ষেতে ছড়িয়ে ছিল পালানোর চিহ্ন, শেষ পর্যন্ত বাঁচতে পারল না তাজমিন

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে ১৪ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ধানক্ষেতে ধস্তাধস্তি ও দৌড়ানোর আলামত পাওয়ায় ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে সে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেছিল। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ধারণা করছে পুলিশ।

২২ দিন আগে

লামায় বাগানের গাছে ঝুলছিল তরুণীর মরদেহ, হত্যার দাবি পরিবারের
অপরাধ

লামায় বাগানের গাছে ঝুলছিল তরুণীর মরদেহ, হত্যার দাবি পরিবারের

বান্দরবানের লামায় একটি বাগানের গাছ থেকে নাসরিন সোলতানা নামে ১৯ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

২৩ দিন আগে

মিথ্যা ধর্ষণচেষ্টা মামলায় বাদী ও তার স্বামীর ৩ বছরের কারাদণ্ড
অপরাধ

মিথ্যা ধর্ষণচেষ্টা মামলায় বাদী ও তার স্বামীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দায়েরের দায়ে মামলার বাদী রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন। পরে দুজনকে কারাগারে পাঠানো হয়।

২৪ দিন আগে

টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে এসআইকে ধারালো অস্ত্রের আঘাত, আটক ২
অপরাধ

টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে এসআইকে ধারালো অস্ত্রের আঘাত, আটক ২

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ মাহমুদ গুরুতর আহত হন। আহত অবস্থায়ও তিনি কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে ‘কাইল্যা শাওন’ ও তার সহযোগী সাগরকে আটক করতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ।

২৫ দিন আগে

বাবাকে খুঁটিতে বেঁধে মারধরের ৩ দিন পর কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
অপরাধ

বাবাকে খুঁটিতে বেঁধে মারধরের ৩ দিন পর কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

সাতক্ষীরার তালায় বাবাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধরের তিন দিন পর এক কলেজছাত্রীর মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২৫ দিন আগে

সখিপুরে কাভার্ডভ্যানে ১০০ কেজি গাঁজা, মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
অপরাধ

সখিপুরে কাভার্ডভ্যানে ১০০ কেজি গাঁজা, মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলের সখিপুরে চেকপোস্ট বসিয়ে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার তিনজনকে আলামতসহ সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

২৭ দিন আগে

চোর সন্দেহে পিটিয়ে হত্যা, টঙ্গীর মাঠে মিলল যুবকের মরদেহ
অপরাধ

চোর সন্দেহে পিটিয়ে হত্যা, টঙ্গীর মাঠে মিলল যুবকের মরদেহ

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, একটি বাড়িতে ঢোকার পর তাকে আটক করে কয়েকজন মারধর করেন। পরে ঘটনাটি আড়াল করতে তার মরদেহ পাশের একটি মাঠে ফেলে রাখা হয় বলে অভিযোগ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

২৮ দিন আগে

কুমিল্লা নগরীতে ‘যত গলি তত গ্যাং’, সক্রিয় অন্তত ২০ কিশোর গ্রুপ
অপরাধ

কুমিল্লা নগরীতে ‘যত গলি তত গ্যাং’, সক্রিয় অন্তত ২০ কিশোর গ্রুপ

কুমিল্লা নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা, বিনোদনকেন্দ্র ও ব্যস্ত সড়ক ঘিরে কিশোরদের একাধিক গ্রুপ সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। পুলিশ, স্থানীয় সূত্র ও বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে নগরীতেই অন্তত ২০টি কিশোর গ্যাংয়ের অস্তিত্বের কথা উঠে এসেছে। হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান আরও জোরদার করেছে পুলিশ।

৩১ দিন আগে

চুরির অভিযোগে ৮ বছরের এতিম শিশুকে খুঁটিতে বেঁধে রাতভর নির্যাতন
অপরাধ

চুরির অভিযোগে ৮ বছরের এতিম শিশুকে খুঁটিতে বেঁধে রাতভর নির্যাতন

টাঙ্গাইলের মধুপুরে চুরির অভিযোগে আট বছর বয়সী এতিম শিশু জিহাদকে মারধরের পর সারারাত খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে মফেজ উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৩৩ দিন আগে

নোয়াখালীজুড়ে কিশোর গ্যাংবিরোধী ২৫ অভিযান, আটক ১৭১
অপরাধ

নোয়াখালীজুড়ে কিশোর গ্যাংবিরোধী ২৫ অভিযান, আটক ১৭১

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, অপরাধপ্রবণতা ও জননিরাপত্তার ঝুঁকি ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

৩৩ দিন আগে

শিবগঞ্জে কোমর থেকে বিদেশি পিস্তল উদ্ধার, সহযোগীসহ আটক ২
অপরাধ

শিবগঞ্জে কোমর থেকে বিদেশি পিস্তল উদ্ধার, সহযোগীসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ও তার সহযোগী রুবেল ওরফে ডলারকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, রফিকুলের কোমর থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে সাহাপাড়া বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

৩৬ দিন আগে

খেলতে গিয়ে নিখোঁজ, প্রতিবেশীর ঘরে মিলেছিল সাবার মরদেহ—শান্তনার যাবজ্জীবন
অপরাধ

খেলতে গিয়ে নিখোঁজ, প্রতিবেশীর ঘরে মিলেছিল সাবার মরদেহ—শান্তনার যাবজ্জীবন

ঝিনাইদহের পবহাটি গ্রামের সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলায় প্রতিবেশী শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর প্রতিবেশীর ঘর থেকে সাবার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

৩৯ দিন আগে

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ১৯ বছরের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ
অপরাধ

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ১৯ বছরের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে আলামত সংগ্রহে পিবিআই ও সিআইডির ফরেনসিক দল কাজ করছে। একই দিন পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিননামা জমা দেন গাজী নজরুল ইসলাম।

৪১ দিন আগে

উরুতে স্কচটেপে বাঁধা ৮০০ ইয়াবা, সৌদিয়া পরিবহনের চালক আটক
অপরাধ

উরুতে স্কচটেপে বাঁধা ৮০০ ইয়াবা, সৌদিয়া পরিবহনের চালক আটক

কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে চালক জসিম উদ্দিনকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, চারটি বায়ুরোধক জিপার প্যাকেটে রাখা ইয়াবাগুলো বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে তার উরুতে বাঁধা ছিল। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

৪৩ দিন আগে

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
অপরাধ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খালেদা আক্তার বেভি ও মঞ্জুরুল আলম টিটু। স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

৪৭ দিন আগে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন
অপরাধ

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন

রাজধানীর লালবাগ, জাতীয় ঈদগাহ ময়দান ও হাইকোর্ট মাজারসংলগ্ন এলাকা থেকে এক আইনজীবীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দলের সহায়তা নেওয়া হচ্ছে।

৪৭ দিন আগে

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮
অপরাধ

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

নেত্রকোণার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা এবং ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর শহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

৫১ দিন আগে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬
অপরাধ

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির জব্দ করা একটি অবৈধ ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত সদস্যদের হুমকির ঘটনায় বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির করা মামলায় তাদের বুধবার আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

৫২ দিন আগে

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের
অপরাধ

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের

আশুলিয়ার জামগড়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে দম্পতি ও তাদের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধ ও পরবর্তী সংঘর্ষের জেরেই নাজমা খাতুন, তার স্বামী আলমগীর কবির এবং তাদের নবজাতকের মৃত্যু ঘটে। গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানিয়েছে পিবিআই।

৫২ দিন আগে

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে
অপরাধ

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে

ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় তার তথ্য যাচাই করে একাধিক হত্যা মামলার বিষয়টি শনাক্ত হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৫৩ দিন আগে

পাবনার পুকুরে মিলল নিখোঁজ পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ
অপরাধ

পাবনার পুকুরে মিলল নিখোঁজ পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের একদিন পর আব্দুল আজিজ নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

৫৩ দিন আগে

ফরিদপুরে গ্রেফতার খুলনার ‘শুটার আরমান’, অস্ত্র-গুলিও উদ্ধার
অপরাধ

ফরিদপুরে গ্রেফতার খুলনার ‘শুটার আরমান’, অস্ত্র-গুলিও উদ্ধার

খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপের প্রধান হিসেবে র‍্যাবের বর্ণনায় পরিচিত আরমান হোসেন দিপু ওরফে ‘শুটার আরমান’কে ফরিদপুরের বোয়ালমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

৫৪ দিন আগে

আশুলিয়ায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ পুলিশের
অপরাধ

আশুলিয়ায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ পুলিশের

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা আলমগীর হোসেন ও নাজমা বেগম। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ।

৫৬ দিন আগে

মাদারীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত অন্তত ৬
অপরাধ

মাদারীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত অন্তত ৬

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিকট বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। বিস্ফোরণের পর বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

৫৭ দিন আগে

দুবাই ফেরত বিমানের সিটের নিচে ৮০ স্বর্ণের বার, বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা
অপরাধ

দুবাই ফেরত বিমানের সিটের নিচে ৮০ স্বর্ণের বার, বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে অভিযান চালিয়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। ৯ কেজি ৩৩ গ্রাম ওজনের এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। উড়োজাহাজের ১৯-এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় বারগুলো পাওয়া যায়।

৫৮ দিন আগে

আড়াই বছরের আব্দুল্লাহকে হত্যার কথা ১৬৪ ধারায় স্বীকার মায়ের: পুলিশ
অপরাধ

আড়াই বছরের আব্দুল্লাহকে হত্যার কথা ১৬৪ ধারায় স্বীকার মায়ের: পুলিশ

টাঙ্গাইলের মির্জাপুরে আড়াই বছরের শিশু আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় গ্রেফতার তার মা বৃষ্টি আক্তার ১৬৪ ধারার জবানবন্দিতে সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুরুতে শিশুটি বিছানা থেকে পড়ে মারা গেছে বলে দাবি করেছিলেন তিনি। পরিবারের সদস্যরা দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও কথিত পরকীয়া সম্পর্কের বিষয়টিকেও ঘটনার পেছনের কারণ হিসেবে সামনে এনেছেন।

৫৯ দিন আগে

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা: দুই আসামি শনাক্ত, দ্রুত চার্জশিটের কথা পুলিশের
অপরাধ

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা: দুই আসামি শনাক্ত, দ্রুত চার্জশিটের কথা পুলিশের

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুই সন্দেহভাজনকে দ্রুত শনাক্ত ও গ্রেফতারের কথা জানিয়েছে মহানগর পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের তদন্তে এখন আর বড় ধরনের ধোঁয়াশা নেই এবং দ্রুত চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে।

৬০ দিন আগে

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন কর্মচারী গ্রেফতার
অপরাধ

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন কর্মচারী গ্রেফতার

ঢাকা থেকে পার্বতীপুরগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবার গাড়িতে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন কর্মচারী আবু বক্কর সিদ্দীককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগীর ৯৯৯ নম্বরে দেওয়া অভিযোগের পর পার্বতীপুর স্টেশনে অভিযুক্তকে আটক করা হয়।

৬০ দিন আগে

চার জেলায় পৃথক ধর্ষণ-হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ জনের
অপরাধ

চার জেলায় পৃথক ধর্ষণ-হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ জনের

জামালপুর, বগুড়া, ময়মনসিংহ ও ফরিদপুরে পৃথক ধর্ষণ ও হত্যা মামলার রায়ে মোট ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। একই সঙ্গে এসব মামলায় আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

৬১ দিন আগে

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট
অপরাধ

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় দেন।

৬১ দিন আগে

বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাই মামলায় ছাত্রদল-বিএনপির ৩ নেতা গ্রেফতার
অপরাধ

বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাই মামলায় ছাত্রদল-বিএনপির ৩ নেতা গ্রেফতার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় ছাত্রদলের দুই নেতা ও বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহারে অভিযোগ করা হয়েছে, বিমানবন্দর থেকে স্বর্ণ নিয়ে ফেরার পথে দুই ব্যক্তিকে মারধর করে অলংকারগুলো ছিনিয়ে নেওয়া হয়।

৬২ দিন আগে

সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য তদন্তে
অপরাধ

সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য তদন্তে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান ও অভিনেত্রী রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাতে প্রকাশিত তথ্যে হত্যাকাণ্ডের আগে-পরে যোগাযোগ এবং দুটি পেনড্রাইভকে ঘিরে নতুন অনুসন্ধানের কথা উঠে এসেছে।

৬২ দিন আগে

মহেশখালীতে সিএনজিতে তল্লাশি, ব্যাগভর্তি অস্ত্রসহ আটক ২
অপরাধ

মহেশখালীতে সিএনজিতে তল্লাশি, ব্যাগভর্তি অস্ত্রসহ আটক ২

কক্সবাজারের মহেশখালীতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ব্যাগে থাকা আটটি অস্ত্র ও বিভিন্ন অস্ত্রাংশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে দুই যুবককে আটক করা হয়।

৬২ দিন আগে

এই মুহূর্তে ০ জন