লাইভ
অপরাধ৫৪ মিনিট আগে

চোর সন্দেহে পিটিয়ে হত্যা, টঙ্গীর মাঠে মিলল যুবকের মরদেহ

আল আমিন খান, সাব এডিটরপ্রতিবেদকের বৃত্তান্ত দেখুন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, একটি বাড়িতে ঢোকার পর তাকে আটক করে কয়েকজন মারধর করেন। পরে ঘটনাটি আড়াল করতে তার মরদেহ পাশের একটি মাঠে ফেলে রাখা হয় বলে অভিযোগ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

চোর সন্দেহে পিটিয়ে হত্যা, টঙ্গীর মাঠে মিলল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ গাজীপুর প্রতিনিধি

শনিবার, ৩ অক্টোবর ২০২৬

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে তার মরদেহ পাশের একটি মাঠে ফেলে রেখে ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার সকালে টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার দিবাগত ভোর প্রায় ৫টার দিকে রানা গাজীপুরা পশ্চিমপাড়ার হানিফ মিয়ার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাকে চোর সন্দেহে আটক করা হয়।

এরপর বাড়িটির ম্যানেজারসহ আরও চার থেকে পাঁচজন ভাড়াটিয়া রানাকে মারধর করেন বলে অভিযোগ স্থানীয়দের। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের দাবি, মৃত্যুর পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের একটি মাঠে রানার মরদেহ ফেলে রেখে সংশ্লিষ্টরা সরে যান।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

কুমিল্লা নগরীতে ‘যত গলি তত গ্যাং’, সক্রিয় অন্তত ২০ কিশোর গ্রুপ
অপরাধ

কুমিল্লা নগরীতে ‘যত গলি তত গ্যাং’, সক্রিয় অন্তত ২০ কিশোর গ্রুপ

কুমিল্লা নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা, বিনোদনকেন্দ্র ও ব্যস্ত সড়ক ঘিরে কিশোরদের একাধিক গ্রুপ সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। পুলিশ, স্থানীয় সূত্র ও বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে নগরীতেই অন্তত ২০টি কিশোর গ্যাংয়ের অস্তিত্বের কথা উঠে এসেছে। হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান আরও জোরদার করেছে পুলিশ।

৩ দিন আগে

চুরির অভিযোগে ৮ বছরের এতিম শিশুকে খুঁটিতে বেঁধে রাতভর নির্যাতন
অপরাধ

চুরির অভিযোগে ৮ বছরের এতিম শিশুকে খুঁটিতে বেঁধে রাতভর নির্যাতন

টাঙ্গাইলের মধুপুরে চুরির অভিযোগে আট বছর বয়সী এতিম শিশু জিহাদকে মারধরের পর সারারাত খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে মফেজ উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৫ দিন আগে

নোয়াখালীজুড়ে কিশোর গ্যাংবিরোধী ২৫ অভিযান, আটক ১৭১
অপরাধ

নোয়াখালীজুড়ে কিশোর গ্যাংবিরোধী ২৫ অভিযান, আটক ১৭১

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, অপরাধপ্রবণতা ও জননিরাপত্তার ঝুঁকি ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

৫ দিন আগে

শিবগঞ্জে কোমর থেকে বিদেশি পিস্তল উদ্ধার, সহযোগীসহ আটক ২
অপরাধ

শিবগঞ্জে কোমর থেকে বিদেশি পিস্তল উদ্ধার, সহযোগীসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ও তার সহযোগী রুবেল ওরফে ডলারকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, রফিকুলের কোমর থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে সাহাপাড়া বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

৮ দিন আগে

খেলতে গিয়ে নিখোঁজ, প্রতিবেশীর ঘরে মিলেছিল সাবার মরদেহ—শান্তনার যাবজ্জীবন
অপরাধ

খেলতে গিয়ে নিখোঁজ, প্রতিবেশীর ঘরে মিলেছিল সাবার মরদেহ—শান্তনার যাবজ্জীবন

ঝিনাইদহের পবহাটি গ্রামের সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলায় প্রতিবেশী শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর প্রতিবেশীর ঘর থেকে সাবার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

১১ দিন আগে

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ১৯ বছরের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ
অপরাধ

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ১৯ বছরের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে আলামত সংগ্রহে পিবিআই ও সিআইডির ফরেনসিক দল কাজ করছে। একই দিন পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিননামা জমা দেন গাজী নজরুল ইসলাম।

১৩ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন