লাইভ

#টঙ্গী

‘আমি মাদরাসার বিরুদ্ধে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে’: শিশুর বাবা শাহজালাল রুমি
বাংলাদেশ

‘আমি মাদরাসার বিরুদ্ধে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে’: শিশুর বাবা শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে মাদরাসাবিরোধী অবস্থানের কথা অস্বীকার করেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। তাঁর দাবি, মেয়ের জন্য বিচার চাইতে গিয়ে উল্টো ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগের মুখে পড়েছেন তিনি। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানিয়েছেন রুমি।

৩৫ দিন আগে

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বাংলাদেশ

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কাজ করেছে। কারখানার দুটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

৪৫ দিন আগে

টঙ্গীতে ২০ মাদক মামলার আসামি মোমেলাসহ দুই নারী গ্রেপ্তার
অপরাধ

টঙ্গীতে ২০ মাদক মামলার আসামি মোমেলাসহ দুই নারী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২০টি মাদক মামলার আসামি মোমেলা বেগমসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ব্যাংকের মাঠ বস্তি এলাকায় অভিযান চালিয়ে মোমেলার কাছ থেকে ৪ পিস এবং দুলেনা বেগমের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৪৭ দিন আগে

টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে এসআইকে ধারালো অস্ত্রের আঘাত, আটক ২
অপরাধ

টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে এসআইকে ধারালো অস্ত্রের আঘাত, আটক ২

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ মাহমুদ গুরুতর আহত হন। আহত অবস্থায়ও তিনি কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে ‘কাইল্যা শাওন’ ও তার সহযোগী সাগরকে আটক করতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ।

৫২ দিন আগে

চোর সন্দেহে পিটিয়ে হত্যা, টঙ্গীর মাঠে মিলল যুবকের মরদেহ
অপরাধ

চোর সন্দেহে পিটিয়ে হত্যা, টঙ্গীর মাঠে মিলল যুবকের মরদেহ

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, একটি বাড়িতে ঢোকার পর তাকে আটক করে কয়েকজন মারধর করেন। পরে ঘটনাটি আড়াল করতে তার মরদেহ পাশের একটি মাঠে ফেলে রাখা হয় বলে অভিযোগ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

৫৬ দিন আগে

সর্বশেষ সব খবর

এই মুহূর্তে ০ জন