লাইভ

বাংলাদেশ

বাংলাদেশের ৬৪ জেলার সর্বশেষ খবর — প্রশাসন, স্থানীয় সরকার, দুর্ঘটনা, আবহাওয়া ও জনজীবনের ঘটনাপ্রবাহ ভেরিক্সা নিউজের নিজস্ব প্রতিবেদক ও যাচাই করা সূত্রে।

চাঁদপুরে সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, শেষ আশ্রয় হলো বাড়ির আঙিনা
বাংলাদেশ

চাঁদপুরে সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, শেষ আশ্রয় হলো বাড়ির আঙিনা

চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ৮৫ বছর বয়সী নুরুল ইসলাম মিয়াজীর মরদেহ গোরস্থানে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েও বিরোধের সমাধান করতে পারেনি। শেষ পর্যন্ত স্বজনরা তাঁকে বাড়ির আঙিনায় দাফন করেন।

৫ দিন আগে

‘আমি মাদরাসার বিরুদ্ধে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে’: শিশুর বাবা শাহজালাল রুমি
বাংলাদেশ

‘আমি মাদরাসার বিরুদ্ধে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে’: শিশুর বাবা শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে মাদরাসাবিরোধী অবস্থানের কথা অস্বীকার করেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। তাঁর দাবি, মেয়ের জন্য বিচার চাইতে গিয়ে উল্টো ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগের মুখে পড়েছেন তিনি। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানিয়েছেন রুমি।

৭ দিন আগে

রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, শান্ত সাজেক—পর্যটকশূন্য পাহাড়ি জনপদ
বাংলাদেশ

রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, শান্ত সাজেক—পর্যটকশূন্য পাহাড়ি জনপদ

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষের ঘটনার জেরে ডাকা রাঙামাটি ও খাগড়াছড়ির আধাবেলা অবরোধ শনিবার দুপুরে শেষ হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দুর্গম এলাকায় যান চলাচল ও সাপ্তাহিক বাজার কার্যক্রম ব্যাহত হয়েছে। সাজেকের পরিস্থিতি শান্ত থাকলেও প্রশাসনিক নিষেধাজ্ঞায় পর্যটনকেন্দ্রটি পর্যটকশূন্য রয়েছে।

৭ দিন আগে

সৌদি আকাশপথে অনিশ্চয়তা: ঢাকার ১৩৫ ফ্লাইটে বিঘ্ন, বিপাকে ২০,৬৭২ যাত্রী
বাংলাদেশ

সৌদি আকাশপথে অনিশ্চয়তা: ঢাকার ১৩৫ ফ্লাইটে বিঘ্ন, বিপাকে ২০,৬৭২ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান পরিচালনাগত বিধিনিষেধের প্রভাব আরও বেড়েছে বাংলাদেশের যাত্রীদের ওপর। ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৩৫টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী। গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার পর থেকেই দেশটির বিমান চলাচলে এই সংকট তৈরি হয়েছে।

৮ দিন আগে

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা
বাংলাদেশ

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঘোষিত ব্যবস্থায় ৩৩৮টি সংস্থার মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে শূন্য খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া।

১৫ দিন আগে

হুথি হামলার প্রভাবে ৮৯ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বাংলাদেশ

হুথি হামলার প্রভাবে ৮৯ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে বুধবার পর্যন্ত ৮৯টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব ফ্লাইটে মোট ১৪ হাজার ৬৫৫ জন যাত্রীর ভ্রমণসূচি ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ শেষের দিকে থাকা প্রবাসী কর্মীরা।

১৬ দিন আগে

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বাংলাদেশ

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কাজ করেছে। কারখানার দুটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১৭ দিন আগে

চকবাজারের মুনসুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
বাংলাদেশ

চকবাজারের মুনসুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকায় মুনসুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদর দফতর ও লালবাগ স্টেশনের ৫টি ইউনিট কাজ করছে, পলাশী ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহত বা আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

১৮ দিন আগে

রিয়াদ বিমানবন্দর বন্ধের ধাক্কা ঢাকায়, ৮ ফ্লাইট বাতিল—আটকা প্রায় ৩ হাজার যাত্রী
বাংলাদেশ

রিয়াদ বিমানবন্দর বন্ধের ধাক্কা ঢাকায়, ৮ ফ্লাইট বাতিল—আটকা প্রায় ৩ হাজার যাত্রী

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় প্রায় তিন হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বেবিচকের হিসাবে চারটি এয়ারলাইন্সের আটটি ফ্লাইট বাতিল হয়েছে, যার প্রভাব পড়েছে ২ হাজার ৯৫১ জন যাত্রীর ওপর। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নতুন সময়সূচির অপেক্ষায় থাকতে বলেছে।

১৯ দিন আগে

ম্যাকবুকের লোকেশন রাজশাহীতে, তবু উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ব্যাগ
বাংলাদেশ

ম্যাকবুকের লোকেশন রাজশাহীতে, তবু উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ব্যাগ

নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগারের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকা একটি ব্যাগ চুরি হয়েছে। রেলওয়ের কর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া এক যুবক ব্যাগটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে রেলওয়ে পুলিশ, তবে ব্যাগটি এখনো উদ্ধার হয়নি।

২৩ দিন আগে

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক’ মন্তব্য ভাইরাল, চুনারুঘাটের এএসআই পুলিশ লাইনে
বাংলাদেশ

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক’ মন্তব্য ভাইরাল, চুনারুঘাটের এএসআই পুলিশ লাইনে

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’—এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, একটি মামলার তদন্তে রানীগাঁও বাজারে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

২৫ দিন আগে

তিন্দু যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি খাদে, প্রাণ গেল ২ জনের
বাংলাদেশ

তিন্দু যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি খাদে, প্রাণ গেল ২ জনের

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকায় পর্যটকবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। বিজিবি, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

২৫ দিন আগে

ডেঙ্গু নেগেটিভের পরও চিকিৎসা, ইউনিভার্সেল মেডিকেলে শিশুমৃত্যু নিয়ে পরিবারের অভিযোগ
বাংলাদেশ

ডেঙ্গু নেগেটিভের পরও চিকিৎসা, ইউনিভার্সেল মেডিকেলে শিশুমৃত্যু নিয়ে পরিবারের অভিযোগ

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাড়ে চার বছর বয়সী শিশু আভানের মৃত্যু ঘিরে ভুল চিকিৎসা ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগের অভিযোগ তুলেছে পরিবার। স্বজনদের দাবি, একাধিক পরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসার পরও সেই সন্দেহ ধরে চিকিৎসা চালানো হয়। পরে শিশুটির অবস্থা অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় এবং ৩ অক্টোবর বিকেলে তার মৃত্যু হয়।

২৭ দিন আগে

ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
বাংলাদেশ

ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৬০৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫৬ জনে দাঁড়িয়েছে।

২৮ দিন আগে

লালমনিরহাটে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
বাংলাদেশ

লালমনিরহাটে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

লালমনিরহাট সদর উপজেলার পূর্ব দৌলজোর এলাকায় করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা হতে পারে বলে ধারণা করলেও এ বিষয়ে পুলিশ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

২৯ দিন আগে

‘ক্লিন হার্ট’ নয়, অপরাধ দমনে সমন্বিত অভিযান জোরদার করবে সরকার
বাংলাদেশ

‘ক্লিন হার্ট’ নয়, অপরাধ দমনে সমন্বিত অভিযান জোরদার করবে সরকার

অপরাধ দমনে ‘অপারেশন ক্লিন হার্ট’ চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

৩০ দিন আগে

শ্রীনগরে ড্রেজার বসিয়ে জমি ভরাট, যুবদল নেতার পাইপলাইন খুলে দিল প্রশাসন
বাংলাদেশ

শ্রীনগরে ড্রেজার বসিয়ে জমি ভরাট, যুবদল নেতার পাইপলাইন খুলে দিল প্রশাসন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার বসিয়ে কৃষিজমি ও পুকুর ভরাটের খবর পেয়ে পাইপলাইন খুলে দিয়েছে ভূমি প্রশাসন। স্থানীয়দের দাবি, ষোলঘর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেনের তত্ত্বাবধানে পূর্ব দেউলভোগ এলাকায় এ কার্যক্রম চলছিল। অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

৩০ দিন আগে

মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের ৩ গাড়িতে আগুন
বাংলাদেশ

মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের ৩ গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং একটি ভেকু ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

৩১ দিন আগে

মেয়ের বিয়ের বাজার নিয়ে ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবার
বাংলাদেশ

মেয়ের বিয়ের বাজার নিয়ে ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবার

গাজীপুরে মেয়ের বিয়ের বাজার নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লোকমান হোসেন নামে এক ব্যক্তি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে দিরু নামে আরেক ব্যক্তিও গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর দুজনেরই মৃত্যু হয়।

৩১ দিন আগে

চৌমুহনী গ্রিডে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ
বাংলাদেশ

চৌমুহনী গ্রিডে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকারে বিস্ফোরণ ও আগুনের পর জেলা শহর মাইজদী ও আশপাশে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিকল্প সোর্সে প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হলেও শহরের চাহিদা ২২ থেকে ২৫ মেগাওয়াট হওয়ায় এক ঘণ্টা পরপর রোটেশন ভিত্তিতে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩৫ দিন আগে

লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় পড়ে নিখোঁজ যুবক, এমভি মুকবিল-২সহ আটক ২ স্টাফ
বাংলাদেশ

লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় পড়ে নিখোঁজ যুবক, এমভি মুকবিল-২সহ আটক ২ স্টাফ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে এমভি মুকবিল-২ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দ্বিতীয়বার লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করলে তিনি ঘাটে লাফ দেওয়ার চেষ্টা করেন এবং নদীতে পড়ে যান। পরে মোহনপুর নৌ পুলিশ লঞ্চটি ও এর দুই স্টাফকে আটক করে। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

৩৫ দিন আগে

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স
বাংলাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স

ভোলার লালমোহনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে বোরহানউদ্দিনে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

৪৬ দিন আগে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে আশাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ। বিজিবি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত এখনো জানাতে পারেনি।

৪৮ দিন আগে

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ
বাংলাদেশ

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট থেকে ১২ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি নৌকা পদ্মা নদীতে ডুবে গেছে। তীব্র স্রোতে ১১ জন ভারতীয় জলসীমায় ভেসে গেলে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

৪৮ দিন আগে

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদী দিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

৪৯ দিন আগে

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা
বাংলাদেশ

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা

চট্টগ্রামের সন্দ্বীপের স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। এক মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। চার বছর বয়সী বড় ছেলে ও এক মাস বয়সী নবজাতককে রেখে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

৫০ দিন আগে

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির
বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির

গাজীপুর সাফারি পার্ক থেকে ২০২৫ সালে চুরি হওয়া ডোরাকাটা লেজের দুই লেমুর ভারতের গুজরাতের বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারায় পৌঁছেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে প্রাণী দুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্যের ঘাটতি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৫১ দিন আগে

মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে
বাংলাদেশ

মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালী রেলগেট ও ডিওএইচএস সংলগ্ন এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একটি পুরোনো ও পরিত্যক্ত সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উঁচু শিখা দূর থেকেও দৃশ্যমান ছিল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষয়ক্ষতি বা আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

৫১ দিন আগে

ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ২৫
বাংলাদেশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে দুই তরুণের তর্ক ও ধাক্কাধাক্কির জের ধরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। বুধবার সন্ধ্যার পর স্বল্প নোয়াগাঁও ও হাবলীপাড়া গ্রামের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৫১ দিন আগে

বজ্রপাতের পর বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন
বাংলাদেশ

বজ্রপাতের পর বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন

সিরাজগঞ্জ শহরের হোসেনপুর এলাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গেটসংলগ্ন গ্যাসের রাইজারে বজ্রপাতের পর আগুন ধরে যায়। বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

৫১ দিন আগে

সেপ্টেম্বরের শেষেই বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতি নিচ্ছে সরকার
বাংলাদেশ

সেপ্টেম্বরের শেষেই বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতি নিচ্ছে সরকার

চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের শুরুতে দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সম্ভাব্য রোগী বৃদ্ধির কথা মাথায় রেখে তিন মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন, চিকিৎসক প্রশিক্ষণ এবং হাসপাতালগুলোতে বেড, স্যালাইন ও টেস্ট কিট মজুদের প্রস্তুতি নেওয়া হয়েছে।

৫২ দিন আগে

যে অটোরিকশা ঢাকার সড়ক থেকে সরানোর কথা, সেই অটোরিকশাতেই বসছে কিউআর কোড
বাংলাদেশ

যে অটোরিকশা ঢাকার সড়ক থেকে সরানোর কথা, সেই অটোরিকশাতেই বসছে কিউআর কোড

ঢাকার প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়ার কথা বিভিন্ন সময়ে সিটি করপোরেশন ও ডিএমপির পক্ষ থেকে বলা হলেও এখন এসব যানকে পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধনের আওতায় আনার পথে যাচ্ছে সরকার। নতুন নীতিমালায় প্রতিটি অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা, এলাকাভিত্তিক চলাচল এবং পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের পরিকল্পনার কথা সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৫৩ দিন আগে

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মেডিকেল শুরু ১৫ সেপ্টেম্বর, নিয়োগ প্রক্রিয়ায় নতুন গতি
বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মেডিকেল শুরু ১৫ সেপ্টেম্বর, নিয়োগ প্রক্রিয়ায় নতুন গতি

মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের মেডিকেল বা Bio-Medical কার্যক্রম শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুত্রজায়ায় সংশ্লিষ্ট পক্ষ এবং মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কথা বলে জানতে পেরেছে ভেরিক্সা নিউজ। মেডিকেল সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে eVDR ও পরবর্তী অভিবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

৫৪ দিন আগে

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
বাংলাদেশ

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

৫৬ দিন আগে

রাজধানীর আফতাবনগরের বহুতল আবাসিক ভবনে আগুন, হতাহত নেই
বাংলাদেশ

রাজধানীর আফতাবনগরের বহুতল আবাসিক ভবনে আগুন, হতাহত নেই

রাজধানীর আফতাবনগরের একটি বহুতল আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লাগার পর দ্রুত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয় ফায়ার সার্ভিস। দুই ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ভেরিক্সা নিউজ জানতে পেরেছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনায় কেউ হতাহত বা আহত হননি, তবে কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

৫৬ দিন আগে

বগুড়ায় প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগমের মৃত্যু
বাংলাদেশ

বগুড়ায় প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগমের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হন। স্থানীয় সূত্র বলছে, সড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগম গাড়িটির সামনে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান।

৫৭ দিন আগে

মিরপুরে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন, নামি দোকানে সরবরাহের তথ্য পেয়ে জরিমানা
বাংলাদেশ

মিরপুরে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন, নামি দোকানে সরবরাহের তথ্য পেয়ে জরিমানা

ঢাকার মিরপুরে নামবিহীন একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন মিষ্টি উৎপাদন করে নামি-দামি দোকানে সরবরাহের তথ্য পাওয়ার পর অভিযান চালিয়েছে বিএসটিআই। লাইসেন্স ছাড়াই উৎপাদন ও বাজারজাতের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৫৭ দিন আগে

বেনাপোল সীমান্তে সার পাচার ও পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি
বাংলাদেশ

বেনাপোল সীমান্তে সার পাচার ও পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সার পাচার এবং ভারত থেকে অবৈধ পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি অবৈধ সীমান্ত চলাচল, মাদক, স্বর্ণ, গরু ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ রোধে স্থানীয়দের সতর্ক ও সহযোগিতার আহ্বান জানিয়েছে ৪৯ বিজিবি।

৫৭ দিন আগে

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮, সিসিটিভিতে ভয়াবহ মুহূর্ত
বাংলাদেশ

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮, সিসিটিভিতে ভয়াবহ মুহূর্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকামুখী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আঘাত করে উল্টে গেছে। দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজে বৃষ্টিভেজা সড়কে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে স্লাইড করে রেলিংয়ের দিকে ছিটকে যাওয়ার ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে।

৬১ দিন আগে

সেপ্টেম্বরের শেষ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ছয় মাসে যাবে ২ লাখ
বাংলাদেশ

সেপ্টেম্বরের শেষ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ছয় মাসে যাবে ২ লাখ

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় দুই লাখ কর্মী পাঠানোর কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হতে পারে। ছয় মাসের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার পরিকল্পনার পাশাপাশি আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া।

৬২ দিন আগে

এই মুহূর্তে ০ জন