লাইভ
বাংলাদেশ৪৮ দিন আগে

রিয়াদ বিমানবন্দর বন্ধের ধাক্কা ঢাকায়, ৮ ফ্লাইট বাতিল—আটকা প্রায় ৩ হাজার যাত্রী

ভেরিক্সা নিউজভেরিক্সা নিউজ, সম্পাদকীয় ডেস্কপ্রতিবেদকের বৃত্তান্ত দেখুন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় প্রায় তিন হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বেবিচকের হিসাবে চারটি এয়ারলাইন্সের আটটি ফ্লাইট বাতিল হয়েছে, যার প্রভাব পড়েছে ২ হাজার ৯৫১ জন যাত্রীর ওপর। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নতুন সময়সূচির অপেক্ষায় থাকতে বলেছে।

রিয়াদ বিমানবন্দর বন্ধের ধাক্কা ঢাকায়, ৮ ফ্লাইট বাতিল—আটকা প্রায় ৩ হাজার যাত্রী
ছবি: সংগৃহীত
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় আটকা পড়েছেন প্রায় তিন হাজার যাত্রী। বিমানবন্দর বন্ধের প্রভাবে চারটি এয়ারলাইন্সের আটটি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মোট ২ হাজার ৯৫১ জন যাত্রী এ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বেবিচক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।

এর আগে শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই দুই ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়।

রোববার বিমান জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইটের সময়সূচি নতুন করে নির্ধারণের কাজ চলছে।

পরিবর্তিত সময়সূচি ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে যাত্রীদের পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।

রিয়াদ বিমানবন্দর বন্ধের প্রভাব শুধু বাংলাদেশি এয়ারলাইন্স নয়, সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর ফ্লাইটেও পড়েছে। ফলে ঢাকায় অবস্থানরত বহু যাত্রীর সৌদি আরবমুখী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

কখন ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

এ অবস্থায় যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও যাত্রার অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

রিয়াদ বিমানবন্দর বন্ধের ধাক্কা ঢাকায়, ৮ ফ্লাইট বাতিল—আটকা প্রায় ৩ হাজার যাত্রী
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ
শীর্ষে

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী জানান, সরকারি উদ্যোগে ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাবেন। বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও ভাষা প্রশিক্ষণের জন্যও সরকার কাজ শুরু করেছে।

২ দিন আগে

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ১৫
বাংলাদেশ
শীর্ষে

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ১৫

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন লং ঘাটের গোলচত্বর এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও বিজিবির টহল দল পৌঁছালে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যান।

৫ দিন আগে

ডিসেম্বর ঘিরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ বা বের হওয়া চলবে না: বিজিবি ডিজি
বাংলাদেশ

ডিসেম্বর ঘিরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ বা বের হওয়া চলবে না: বিজিবি ডিজি

ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ বা দেশত্যাগ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রোববার (২২ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিন তিনি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন করে নজরদারি ও টহল কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশনা দেন।

৬ দিন আগে

মালয়েশিয়া নেওয়ার নামে ছয় দিন সাগরে, কক্সবাজার সৈকতে উদ্ধার ২৮
বাংলাদেশ

মালয়েশিয়া নেওয়ার নামে ছয় দিন সাগরে, কক্সবাজার সৈকতে উদ্ধার ২৮

মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে যাত্রার পর দালালচক্রের নিয়ন্ত্রণে ছয় দিন সাগরে কাটিয়েছেন ৭২ জন যাত্রী। পরে যাত্রীরা ট্রলারটি নিয়ে পালিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে পৌঁছান। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে ট্রলারটি সৈকতে ভিড়লে অনেকে বিভিন্ন দিকে চলে যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে। শনিবার (২১ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

৭ দিন আগে

সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের পাসপোর্ট বা পাসপোর্টের আবেদন হয় না; বরং প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাতকড়া পরিয়ে কিংবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হয়। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়ায় নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা এবং অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

৮ দিন আগে

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
বাংলাদেশ

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতী গ্রামে এ হামলা হয়। এর আগে গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে. এম বাবরের ব্যক্তিগত কার্যালয় এবং গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় অবরোধকারীদের সহিংসতার খবর পাওয়া গেছে।

৯ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন