মিথ্যা ধর্ষণচেষ্টা মামলায় বাদী ও তার স্বামীর ৩ বছরের কারাদণ্ড
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ এএম
ফরিদপুরে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দায়েরের দায়ে মামলার বাদী রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন। পরে দুজনকে কারাগারে পাঠানো হয়।

ভেরিক্সা নিউজ ফরিদপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
ফরিদপুরে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দায়েরের দায়ে মামলার বাদী রিনা আক্তার (৩৫) ও তার স্বামী মাসুদ বেপারীকে (৪২) তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়।
রিনা আক্তার ও মাসুদ বেপারীর বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের ওয়াজ হাওলাদারের ডাঙ্গী গ্রামে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রিনা আক্তার প্রতিবেশী জয়নাল হাওলাদারের বিরুদ্ধে আদালতে ধর্ষণচেষ্টার মামলা করেন।
ওই মামলায় অভিযোগ করা হয়েছিল, ২০২৪ সালের ২৮ আগস্ট রাতে ঘর থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা জয়নাল হাওলাদার তাকে পেছন থেকে জাপটে ধরে মুখ চেপে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
বুধবার মামলার সাক্ষ্যগ্রহণের সময় রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারী আদালতে উপস্থিত হন।
আদালতে জেরার একপর্যায়ে রিনার দায়ের করা ধর্ষণচেষ্টা মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয় বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।
তিনি জানান, মিথ্যা মামলা দায়েরের দায়ে আদালত রিনা আক্তার ও মাসুদ বেপারীকে তিন বছরের কারাদণ্ড দেন।
রায়ের পর দুজনকে কারাগারে পাঠানো হয়।
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






