লাইভ
অপরাধ৫১ মিনিট আগে

নোয়াখালীজুড়ে কিশোর গ্যাংবিরোধী ২৫ অভিযান, আটক ১৭১

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, অপরাধপ্রবণতা ও জননিরাপত্তার ঝুঁকি ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

নোয়াখালীজুড়ে কিশোর গ্যাংবিরোধী ২৫ অভিযান, আটক ১৭১
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকেলে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

### পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এসব অভিযান চালানো হয়।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মোট ২৫টি অভিযান পরিচালনা করা হয়।

### কোম্পানীগঞ্জে ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা

কোম্পানীগঞ্জ থানায় আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া চারজনের বিরুদ্ধে ৩৪ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

### সোনাইমুড়ীতে ২৮ জন

সোনাইমুড়ী থানায় ২২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও তিনজনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

### অন্যান্য থানায় যাদের ছেড়ে দেওয়া হয়েছে

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানা ও হাতিয়া থানায় ২৯ জন করে, বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, সেনবাগ থানায় ২১ জন, চাটখিল থানায় আটজন, চরজব্বর থানায় ১০ জন এবং কবিরহাট থানায় ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

### অভিযান অব্যাহত থাকবে

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

শিবগঞ্জে কোমর থেকে বিদেশি পিস্তল উদ্ধার, সহযোগীসহ আটক ২
অপরাধ

শিবগঞ্জে কোমর থেকে বিদেশি পিস্তল উদ্ধার, সহযোগীসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ও তার সহযোগী রুবেল ওরফে ডলারকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, রফিকুলের কোমর থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে সাহাপাড়া বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

৩ দিন আগে

খেলতে গিয়ে নিখোঁজ, প্রতিবেশীর ঘরে মিলেছিল সাবার মরদেহ—শান্তনার যাবজ্জীবন
অপরাধ

খেলতে গিয়ে নিখোঁজ, প্রতিবেশীর ঘরে মিলেছিল সাবার মরদেহ—শান্তনার যাবজ্জীবন

ঝিনাইদহের পবহাটি গ্রামের সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলায় প্রতিবেশী শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর প্রতিবেশীর ঘর থেকে সাবার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

৬ দিন আগে

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ১৯ বছরের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ
অপরাধ

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ১৯ বছরের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে আলামত সংগ্রহে পিবিআই ও সিআইডির ফরেনসিক দল কাজ করছে। একই দিন পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিননামা জমা দেন গাজী নজরুল ইসলাম।

৮ দিন আগে

উরুতে স্কচটেপে বাঁধা ৮০০ ইয়াবা, সৌদিয়া পরিবহনের চালক আটক
অপরাধ

উরুতে স্কচটেপে বাঁধা ৮০০ ইয়াবা, সৌদিয়া পরিবহনের চালক আটক

কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে চালক জসিম উদ্দিনকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, চারটি বায়ুরোধক জিপার প্যাকেটে রাখা ইয়াবাগুলো বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে তার উরুতে বাঁধা ছিল। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

১০ দিন আগে

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
অপরাধ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খালেদা আক্তার বেভি ও মঞ্জুরুল আলম টিটু। স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

১৪ দিন আগে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন
অপরাধ

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন

রাজধানীর লালবাগ, জাতীয় ঈদগাহ ময়দান ও হাইকোর্ট মাজারসংলগ্ন এলাকা থেকে এক আইনজীবীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দলের সহায়তা নেওয়া হচ্ছে।

১৪ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন