লাইভ
অপরাধ৫০ দিন আগে

ধানক্ষেতে ছড়িয়ে ছিল পালানোর চিহ্ন, শেষ পর্যন্ত বাঁচতে পারল না তাজমিন

ভেরিক্সা নিউজভেরিক্সা নিউজ, সম্পাদকীয় ডেস্কপ্রতিবেদকের বৃত্তান্ত দেখুন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে ১৪ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ধানক্ষেতে ধস্তাধস্তি ও দৌড়ানোর আলামত পাওয়ায় ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে সে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেছিল। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ধারণা করছে পুলিশ।

ধানক্ষেতে ছড়িয়ে ছিল পালানোর চিহ্ন, শেষ পর্যন্ত বাঁচতে পারল না তাজমিন
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ কুমিল্লা প্রতিনিধি

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

কুমিল্লার লালমাইয়ে একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ধানক্ষেতে ধস্তাধস্তি ও দৌড়ানোর চিহ্ন পাওয়ায় ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে সে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেছিল।

বৃহস্পতিবার সকালে উপজেলার জগতপুর গ্রামের একটি নির্জন পাকা সড়কের পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আব্দুল আলিম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেটার কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে হলেও তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়দের ভাষ্য, সকালে সড়কের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়।

অটোরিকশা থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। আশপাশের চার-পাঁচটি ধানক্ষেতের ধানগাছও দুমড়েমুচড়ে এলোমেলো অবস্থায় ছিল।

সেই চিহ্ন ধরে এগিয়ে গিয়ে স্থানীয়রা কাদার মধ্যে মুখ গোঁজা অবস্থায় তাজমিনের মরদেহ দেখতে পান। তার গলায় একটি গামছা প্যাঁচানো ছিল।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাজমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তার শরীরে দৃশ্যমান বড় ধরনের জখমের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।

তবে অন্য কোনো ধরনের নির্যাতন হয়েছিল কি না এবং মৃত্যুর সঠিক কারণ কী—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশাটির সূত্র ধরে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই তাজমিনের মরদেহ নিয়ে স্বজনরা যশোরের উদ্দেশে রওনা হন। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

এবার মুকসুদপুর থানায় নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগ
অপরাধ

এবার মুকসুদপুর থানায় নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে থানায় হামলা চালানো হয়। এ সময় থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও কয়েকটি গাড়ি পুড়ে যায়। হামলার সময় থানায় কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

৯ দিন আগে

টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
অপরাধ

টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত এসআইকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই দিন সন্ধ্যায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

১৩ দিন আগে

ধামরাইয়ে ৪ ককটেল ও ৩ পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৫, মামলায় আসামি দুই শতাধিক
অপরাধ

ধামরাইয়ে ৪ ককটেল ও ৩ পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৫, মামলায় আসামি দুই শতাধিক

ঢাকার ধামরাইয়ে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমাসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

১৩ দিন আগে

উজিরপুরে গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক, দল থেকে বহিষ্কার
অপরাধ

উজিরপুরে গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক, দল থেকে বহিষ্কার

বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে গোপনে ভিডিও ধারণের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন মিঠুকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাঁকে গণপিটুনি দেওয়ার অভিযোগও রয়েছে। পুলিশ তাঁর মুঠোফোনে আপত্তিকর ভিডিও পাওয়ার কথা জানিয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাঁকে বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল।

২০ দিন আগে

মোহনগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ১ লাখ ২০ হাজার টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১
অপরাধ

মোহনগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ১ লাখ ২০ হাজার টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সবুজ মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ২০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আবদুল্লাহ আল সোহান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

২২ দিন আগে

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল ঘিরে পুলিশের গাড়িতে হামলা, আহত ২ সদস্য
অপরাধ

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল ঘিরে পুলিশের গাড়িতে হামলা, আহত ২ সদস্য

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বের করা একটি মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে টহল গাড়িতে হামলা চালিয়ে কাচ ভাঙচুর করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

৩৫ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন