লাইভ

#কুমিল্লা

“কুমিল্লা” বিষয়ে ভেরিক্সা নিউজের সব খবর ও আপডেট — সবচেয়ে নতুন খবর আগে।

তাজমিন হত্যা: কাদায় মাথা চেপে মৃত্যু নিশ্চিত, চট্টগ্রামে ধরা সিএনজিচালক
অপরাধ

তাজমিন হত্যা: কাদায় মাথা চেপে মৃত্যু নিশ্চিত, চট্টগ্রামে ধরা সিএনজিচালক

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের আইফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, নির্জন স্থানে নিয়ে তাজমিনকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে এবং কাদার মধ্যে মাথা চেপে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

২০ দিন আগে

ধানক্ষেতে ছড়িয়ে ছিল পালানোর চিহ্ন, শেষ পর্যন্ত বাঁচতে পারল না তাজমিন
অপরাধ

ধানক্ষেতে ছড়িয়ে ছিল পালানোর চিহ্ন, শেষ পর্যন্ত বাঁচতে পারল না তাজমিন

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে ১৪ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ধানক্ষেতে ধস্তাধস্তি ও দৌড়ানোর আলামত পাওয়ায় ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে সে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেছিল। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ধারণা করছে পুলিশ।

২১ দিন আগে

কুমিল্লা নগরীতে ‘যত গলি তত গ্যাং’, সক্রিয় অন্তত ২০ কিশোর গ্রুপ
অপরাধ

কুমিল্লা নগরীতে ‘যত গলি তত গ্যাং’, সক্রিয় অন্তত ২০ কিশোর গ্রুপ

কুমিল্লা নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা, বিনোদনকেন্দ্র ও ব্যস্ত সড়ক ঘিরে কিশোরদের একাধিক গ্রুপ সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। পুলিশ, স্থানীয় সূত্র ও বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে নগরীতেই অন্তত ২০টি কিশোর গ্যাংয়ের অস্তিত্বের কথা উঠে এসেছে। হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান আরও জোরদার করেছে পুলিশ।

৩০ দিন আগে

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
অপরাধ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খালেদা আক্তার বেভি ও মঞ্জুরুল আলম টিটু। স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

৪৬ দিন আগে

কুমিল্লায় প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
অপরাধ

কুমিল্লায় প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কুমিল্লায় একটি প্রাডো গাড়ি থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা। এ ঘটনায় ফয়সাল ও আরমান নামে দুজনকে আটক করা হয়েছে।

৭৪ দিন আগে

কুমিল্লা বোর্ডের ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস
শিক্ষা

কুমিল্লা বোর্ডের ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

কুমিল্লা শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বোর্ডের সার্বিক পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ এবং কোনো প্রতিষ্ঠানে শূন্য পাসের রেকর্ড নেই।

৮১ দিন আগে

সর্বশেষ সব খবর

এই মুহূর্তে ০ জন