লাইভ
অপরাধ১৫ দিন আগে

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় দেন।

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামির আপিল নিষ্পত্তি করে এ রায় দেন।

রায় ঘোষণার সময় হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে সতর্ক করে বলেন, কোনো মামলা নিয়ে গণমাধ্যমে যত আলোচনা বা চাপই থাকুক না কেন, বিচারিক কার্যক্রমে তাড়াহুড়ো করা উচিত নয়।

এ সময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, মামলার সব পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এর আগে গত ২৩ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। ২৫ আগস্ট রায় ঘোষণার কথা থাকলেও পরে তা পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়।

মামলায় বলা হয়, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পাশাপাশি হত্যারও চেষ্টা করেন।

গুরুতর অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।

ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ পরবর্তী সময়ে চার আসামিকেই গ্রেফতার করে।

২০২৫ সালের ১৩ এপ্রিল মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এর মাত্র ১০ দিনের মধ্যে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন।

মাত্র ১৩ কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়।

যুক্তিতর্ক শেষে ২০২৫ সালের ১৭ মে রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেন।

মামলার অপর তিন আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

নিম্ন আদালতের মৃত্যুদণ্ড কার্যকর করতে আইন অনুযায়ী মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। একই সঙ্গে হিটু শেখের পক্ষ থেকেও রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখলেন।

ফটো গ্যালারি

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
অপরাধ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খালেদা আক্তার বেভি ও মঞ্জুরুল আলম টিটু। স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

৪ ঘণ্টা আগে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন
অপরাধ
শীর্ষে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন

রাজধানীর লালবাগ, জাতীয় ঈদগাহ ময়দান ও হাইকোর্ট মাজারসংলগ্ন এলাকা থেকে এক আইনজীবীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দলের সহায়তা নেওয়া হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮
অপরাধ

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

নেত্রকোণার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা এবং ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর শহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬
অপরাধ
শীর্ষে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির জব্দ করা একটি অবৈধ ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত সদস্যদের হুমকির ঘটনায় বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির করা মামলায় তাদের বুধবার আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

৬ দিন আগে

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের
অপরাধ

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের

আশুলিয়ার জামগড়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে দম্পতি ও তাদের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধ ও পরবর্তী সংঘর্ষের জেরেই নাজমা খাতুন, তার স্বামী আলমগীর কবির এবং তাদের নবজাতকের মৃত্যু ঘটে। গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানিয়েছে পিবিআই।

৬ দিন আগে

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে
অপরাধ

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে

ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় তার তথ্য যাচাই করে একাধিক হত্যা মামলার বিষয়টি শনাক্ত হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৭ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন