লাইভ

#ছাত্রদল

“ছাত্রদল” বিষয়ে ভেরিক্সা নিউজের সব খবর ও আপডেট — সবচেয়ে নতুন খবর আগে।

পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদলের দুই নেতার নাম, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
রাজনীতি

পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদলের দুই নেতার নাম, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের দুই নেতার নাম সামনে এনেছে এনসিপি। জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহার দাবি, হামলায় সংগ্রাম হোসেন ও রাফিদ শরিফ পাপন নেতৃত্ব দেন। একই সঙ্গে কুমারখালী থানায় মামলা করতে গিয়ে পুলিশের অসহযোগিতার মুখে পড়ার অভিযোগও করেছেন তিনি।

২৪ দিন আগে

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার পর ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬
রাজনীতি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার পর ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই ঘটনায় আরও ছয় নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২৫ দিন আগে

‘তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই’—পোস্টের পর বহিষ্কার ছাত্রদল নেতা
রাজনীতি

‘তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই’—পোস্টের পর বহিষ্কার ছাত্রদল নেতা

জ্বালানি তেলের দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ’ উল্লেখ করা হলেও নাঈমের দাবি, তেলের দাম নিয়ে দেওয়া পোস্টের কারণেই কোনো শোকজ ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে।

৩৮ দিন আগে

বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাই মামলায় ছাত্রদল-বিএনপির ৩ নেতা গ্রেফতার
অপরাধ

বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাই মামলায় ছাত্রদল-বিএনপির ৩ নেতা গ্রেফতার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় ছাত্রদলের দুই নেতা ও বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহারে অভিযোগ করা হয়েছে, বিমানবন্দর থেকে স্বর্ণ নিয়ে ফেরার পথে দুই ব্যক্তিকে মারধর করে অলংকারগুলো ছিনিয়ে নেওয়া হয়।

৬১ দিন আগে

চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, অধরা সন্দ্বীপের ঘাটদস্যুরা
রাজনীতি

চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, অধরা সন্দ্বীপের ঘাটদস্যুরা

সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শহিদুল ইসলামকে চাঁদাবাজির অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, কুমিরা-গুপ্তছড়া নৌঘাটকেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত মূল ব্যক্তিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

৬৮ দিন আগে

চাঁদা চেয়ে চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার
রাজনীতি

চাঁদা চেয়ে চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, চিকিৎসককে মারধর, ভাঙচুর ও লুটের অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

৬৯ দিন আগে

সর্বশেষ সব খবর

এই মুহূর্তে ০ জন