লাইভ
রাজনীতি২৩ দিন আগে

চাঁদা চেয়ে চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, চিকিৎসককে মারধর, ভাঙচুর ও লুটের অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

চাঁদা চেয়ে চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

শনিবার, ২২ আগস্ট ২০২৬

প্রকাশ: ১০:১৮ পিএম

ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, চিকিৎসককে মারধর, ভাঙচুর ও লুটের অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান নগরীর জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা ও আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।

তার অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার চেম্বারে হামলা চালানো হয়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফুটেজে এক নারীকে চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে মারধর করতে দেখা যায়। এ সময় পাশে থাকা ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীক ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন এবং একপর্যায়ে নিজেও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন বলে ফুটেজে দেখা যায়।

শনিবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন চিকিৎসক মো. আশিকুর রহমান।

অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি, সাকিবসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

আশিকুর রহমান অভিযোগে বলেন, হামলাকারীরা চেম্বারে ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি এর প্রতিবাদ জানালে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

তাকে রক্ষা করতে এগিয়ে এলে দোকানের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা লুট করা হয়।

এ ছাড়া চেম্বারের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চিকিৎসক।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।

ফটো গ্যালারি

চাঁদা চেয়ে চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতা গ্রেফতার, পালালেন আরও অন্তত ৩০ জন
রাজনীতি

উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতা গ্রেফতার, পালালেন আরও অন্তত ৩০ জন

রাজধানীর উত্তরখানের তালতলা এলাকায় গোপন বৈঠক চলাকালে যুবলীগের আট নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযান টের পেয়ে আরও অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যান। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২ দিন আগে

শেখ হাসিনার সঙ্গে জামায়াত আমিরের যোগাযোগ আছে কি না, খতিয়ে দেখতে বললেন রাশেদ খাঁন
রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে জামায়াত আমিরের যোগাযোগ আছে কি না, খতিয়ে দেখতে বললেন রাশেদ খাঁন

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ও জামায়াত আমিরের বক্তব্যের ভাষায় তিনি মিল দেখছেন।

৪ দিন আগে

গাজী নজরুলের সংসদ সদস্যপদ নিয়ে তর্ক, ‘বিনা পয়সার বুদ্ধি’ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

গাজী নজরুলের সংসদ সদস্যপদ নিয়ে তর্ক, ‘বিনা পয়সার বুদ্ধি’ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা এবং তার সদস্যপদ বহাল থাকার প্রশ্নে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে প্রাণবন্ত বিতর্ক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার বিষয়টি সংবিধানের ৭০ অনুচ্ছেদের আলোকে তোলার পর এটিকে ‘বিনা পয়সার বুদ্ধি’ বলে মন্তব্য করেন।

৭ দিন আগে

দেশে ফেরা নিয়ে সতর্ক শেখ হাসিনা, দায়িত্ব সামলাবেন শেখ সেলিম
রাজনীতি

দেশে ফেরা নিয়ে সতর্ক শেখ হাসিনা, দায়িত্ব সামলাবেন শেখ সেলিম

দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত কাউকে ঝুঁকিতে ফেলতে চান না বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনাও তিনি নাকচ করেন।

৮ দিন আগে

‘প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান’—বিএনপিকে প্রশ্ন দিলারা চৌধুরীর
রাজনীতি

‘প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান’—বিএনপিকে প্রশ্ন দিলারা চৌধুরীর

বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নাকি তারেক রহমান—এমন প্রশ্ন তুলে সরকারের ভূমিকা ও বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন অধ্যাপক দিলারা চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি জুলাই সনদ, গণভোট ও বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

৯ দিন আগে

শাপলা, পিলখানা ও চব্বিশের ‘গণহত্যার’ বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির
রাজনীতি

শাপলা, পিলখানা ও চব্বিশের ‘গণহত্যার’ বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

শাপলা চত্বর, পিলখানা এবং ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে দায়ীদের বিচারের আওতায় আনার কথা বলেন।

৯ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন