লাইভ
অর্থনীতি৩৬ দিন আগে

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে আবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম

ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে আবেদন করেছে ইসলামী ব্যাংক।

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে আবেদন
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, মো. সাহাবুদ্দিন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান থাকাকালে এ অনিয়ম সংঘটিত হয়।

সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর সম্প্রতি ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে অভিযোগটি দুদকে জমা দেন। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের প্রতি অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরবর্তী সময়ে ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

ইসলামী ব্যাংকের অভিযোগ অনুযায়ী, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রাখেন। তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকটির সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ঋণ অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চারটি অডিট ফার্মের মাধ্যমে বিষয়টি তদন্ত করে বিভিন্ন অসঙ্গতির তথ্য পাওয়া গেছে। অডিটে পাওয়া তথ্যের ভিত্তিতেই দুদকে অভিযোগটি জমা দেওয়া হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে মো. সাহাবুদ্দিনসহ অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুদক অভিযোগটি অনুসন্ধানের জন্য গ্রহণ করেছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

ফটো গ্যালারি

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে আবেদন — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টে রুল খারিজ
অর্থনীতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টে রুল খারিজ

গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় দেন। ২০১৭ সালে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিল প্রতিষ্ঠানটি।

৫ দিন আগে

১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে বিদ্যমান অর্থ ফেরত দেওয়ার স্কিমের নির্ধারিত সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ তুলতে পারবেন। আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলেও নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

২১ দিন আগে

ভালুকায় গ্যাস সংকটে ২০ কারখানায় উৎপাদন বন্ধ
অর্থনীতি

ভালুকায় গ্যাস সংকটে ২০ কারখানায় উৎপাদন বন্ধ

ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে অন্তত ২০টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় বহু কারখানায় অর্ধেকের বেশি মেশিন বন্ধ রাখতে হচ্ছে এবং সামগ্রিক উৎপাদন প্রায় ৫০ শতাংশে নেমে এসেছে। সংকট দীর্ঘায়িত হলে আরও কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

২৫ দিন আগে

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস এস পাওয়ার-১ লিমিটেডকে শতভাগ মার্জিনের ভিত্তিতে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

২৯ দিন আগে

এস আলম ও চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ করে বরখাস্ত ইসলামী ব্যাংকের কর্মকর্তা
অর্থনীতি

এস আলম ও চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ করে বরখাস্ত ইসলামী ব্যাংকের কর্মকর্তা

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ জমা দেওয়া কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক।

৩৪ দিন আগে

শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ
অর্থনীতি

শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ

শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শিগগির চার্জশিট দেবে দুদক।

৪০ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন