লাইভ
অর্থনীতি২৯ দিন আগে

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম

এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস এস পাওয়ার-১ লিমিটেডকে শতভাগ মার্জিনের ভিত্তিতে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

রোববার, ১৬ আগস্ট ২০২৬

প্রকাশ: ৯:১৩ পিএম

এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস এস পাওয়ার-১ লিমিটেডকে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপ ঋণখেলাপি হওয়ায় প্রতিষ্ঠানটির আমদানি ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসনে শতভাগ মার্জিনের ভিত্তিতে কাঁচামাল আমদানির এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে।

রোববার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইনের ২৭কক (৩) ধারার বিধান এস এস পাওয়ার-১ লিমিটেডের ক্ষেত্রে কার্যকর হবে না। এর ফলে প্রতিষ্ঠানটি রূপালী ব্যাংকের মাধ্যমে শতভাগ মার্জিন জমা দিয়ে শুধু কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে পারবে।

তবে এই সুবিধার আওতায় দেওয়া কোনো ঋণ বা অর্থায়নের দায় সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক নেবে না বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঋণের বিপরীতে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না সংশ্লিষ্ট ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান।

ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, কোনো গ্রুপ ঋণখেলাপি হলে ওই গ্রুপভুক্ত কোনো প্রতিষ্ঠান সাধারণভাবে ঋণ বা ঋণসুবিধা পাওয়ার সুযোগ পায় না।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে এস এস পাওয়ার প্ল্যান্টটি বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংকটের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্তে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ দেশের সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছিল। বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, এরপর বিভিন্ন অনিয়মের মাধ্যমে নামমাত্র জামানতে নামে-বেনামে প্রায় সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে।

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানের আগে আরও দুটি প্রতিষ্ঠান একই ধরনের বিশেষ সুবিধা পেয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিকস লিমিটেড এবং আবদুল মোনেম গ্রুপের আবদুল মোনেম সুগার রিফাইনারি।

ফটো গ্যালারি

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টে রুল খারিজ
অর্থনীতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টে রুল খারিজ

গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় দেন। ২০১৭ সালে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিল প্রতিষ্ঠানটি।

৫ দিন আগে

১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে বিদ্যমান অর্থ ফেরত দেওয়ার স্কিমের নির্ধারিত সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ তুলতে পারবেন। আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলেও নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

২১ দিন আগে

ভালুকায় গ্যাস সংকটে ২০ কারখানায় উৎপাদন বন্ধ
অর্থনীতি

ভালুকায় গ্যাস সংকটে ২০ কারখানায় উৎপাদন বন্ধ

ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে অন্তত ২০টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় বহু কারখানায় অর্ধেকের বেশি মেশিন বন্ধ রাখতে হচ্ছে এবং সামগ্রিক উৎপাদন প্রায় ৫০ শতাংশে নেমে এসেছে। সংকট দীর্ঘায়িত হলে আরও কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

২৫ দিন আগে

এস আলম ও চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ করে বরখাস্ত ইসলামী ব্যাংকের কর্মকর্তা
অর্থনীতি

এস আলম ও চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ করে বরখাস্ত ইসলামী ব্যাংকের কর্মকর্তা

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ জমা দেওয়া কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক।

৩৪ দিন আগে

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে আবেদন
অর্থনীতি

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে আবেদন

ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে আবেদন করেছে ইসলামী ব্যাংক।

৩৬ দিন আগে

শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ
অর্থনীতি

শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ

শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শিগগির চার্জশিট দেবে দুদক।

৪০ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন