১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে বিদ্যমান অর্থ ফেরত দেওয়ার স্কিমের নির্ধারিত সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ তুলতে পারবেন। আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলেও নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ভেরিক্সা নিউজ ডেস্ক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশ: ৩:৩২ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের অর্থ উত্তোলন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে বিদ্যমান অর্থ ফেরত দেওয়ার স্কিমে নির্ধারিত সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ উত্তোলনের সুযোগ পাবেন তারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বৈঠক করেন।
বৈঠক শেষে গভর্নর আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলে স্পষ্ট নির্দেশনা দেন।
একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ বিদ্যমান স্কিমে দেওয়া নির্দেশনার বাইরেও প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন।
এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ৩৫ হাজার কোটি টাকা মূলধনসমৃদ্ধ সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন।
এর ফলে একীভূত পাঁচ ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের অর্থ উত্তোলন নিয়ে চলমান অনিশ্চয়তা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।
ফটো গ্যালারি

- #বাংলাদেশ ব্যাংক
- #সম্মিলিত ইসলামী ব্যাংক
- #একীভূত ব্যাংক
- #আমানতকারী
- #টাকা উত্তোলন
- #ব্যাংক খাত
- #মুদারাবা আমানত
- #মোস্তাকুর রহমান
- #Verixa News
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






