লাইভ
আন্তর্জাতিক৩৬ দিন আগে

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি নিহত

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৪২ এএম

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর ১০ জন ও নাটোরের তিনজনসহ ১৩ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি নিহত
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজনসহ ১৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু নিশ্চিত হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

নওগাঁর নিহত ১০ জন হলেন—আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার ও রুবেল, বিশা এলাকার সাগর ও মজিদুল, দুবাই এলাকার শুভ ও সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।

নাটোরের নিহত তিনজন হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল।

জানা গেছে, রোববার, ৯ আগস্ট ২০২৬ বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই সোফা তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।

নিহত ব্যক্তিরা জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে ওই কারখানায় কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর অনেক পরিবার তাদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর মো. রেজা রাব্বির দেওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নিহত সবাই বাংলাদেশি বলে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত নওগাঁ ও নাটোরের মোট ১৩ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে এই সংখ্যাটিই উল্লেখ করা হচ্ছে। স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের এমন মর্মান্তিক মৃত্যুতে নওগাঁ ও নাটোরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী আরও জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ফটো গ্যালারি

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি নিহত — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

নেপালে ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার, মৃত ১,৩৫৭
আন্তর্জাতিক
শীর্ষে

নেপালে ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার, মৃত ১,৩৫৭

নেপালের Upper Trishuli 3A জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে নয় দিন আটকে থাকার পর Kabir Maharjan ও Sanjay Sah-কে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপাল সরকারের ৮ সেপ্টেম্বরের সর্বশেষ হিসাবে দুর্যোগকবলিত এলাকা থেকে ১,৩৫৭টি মরদেহ বা দেহাবশেষ উদ্ধার হয়েছে, প্রায় ৫,৩০০ জন এখনো নিখোঁজ এবং ১৩,৫৮৩ জনকে উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত টানেল ও দুর্গম পাহাড়ি এলাকায় অনুসন্ধান এখনো চলছে।

৭ দিন আগে

নেপালে ১,৩৪৪ মরদেহ উদ্ধার, হাজারো নিখোঁজ—থামেনি টানেল অভিযান
আন্তর্জাতিক

নেপালে ১,৩৪৪ মরদেহ উদ্ধার, হাজারো নিখোঁজ—থামেনি টানেল অভিযান

নেপাল–চীন সীমান্তবর্তী ভোটেকোশি নদীর ভয়াবহ ঢল ও ভূমিধসের প্রায় দুই সপ্তাহ পরও নিখোঁজ হাজারো মানুষের সন্ধান থামেনি। নেপাল সরকারের ৫ সেপ্টেম্বরের সর্বশেষ জাতীয় হিসাবে ১,৩৪৪টি মরদেহ বা দেহাবশেষ উদ্ধার এবং ১৩,০৯৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শুধু রাসুয়া জেলাতেই ৩,০৭১ জন যোগাযোগবিচ্ছিন্ন থাকার তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন। টানেল, ধ্বংসস্তূপ ও দুর্গম পাহাড়ি এলাকায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় অনুসন্ধান চলছে।

৯ দিন আগে

নেপালে ভয়াবহ ঢলে ১,২৫২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪,২১৬ টানেলে আটকে পড়াদের সন্ধানে সর্বাত্মক অভিযান
আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ ঢলে ১,২৫২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪,২১৬ টানেলে আটকে পড়াদের সন্ধানে সর্বাত্মক অভিযান

নেপাল–চীন সীমান্তবর্তী ভোটেকোশি নদীর ভয়াবহ আকস্মিক ঢল ও ভূমিধসে সরকারি হিসাবে উদ্ধার হওয়া মরদেহ ও দেহাবশেষের সংখ্যা বেড়ে ১,২৫২-এ দাঁড়িয়েছে। এখনো ৪,২১৬ জন নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন, আর উদ্ধার করা হয়েছে ১১,৯৯৩ জনকে। সবচেয়ে কঠিন অভিযান চলছে ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পের টানেলগুলোতে, যেখানে নেপালি বাহিনীর সঙ্গে ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার বিশেষায়িত দল কাজ করছে।

১১ দিন আগে

মালয়েশিয়ায় আজ থেকে শুরু হলো বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় আজ থেকে শুরু হলো বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের বায়োমেডিকেল পরীক্ষার বিষয়ে FWCMS ও Bestinet সংশ্লিষ্ট পর্যায়ে সরাসরি খোঁজ নিয়েছে ভেরিক্সা নিউজের মালয়েশিয়া প্রতিনিধি। FWCMS-এর বর্তমান অনুমোদিত তালিকায় ঢাকার ১৬টি মেডিকেল সেন্টার রয়েছে। কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, eVDR আবেদন প্রক্রিয়ায় যাওয়ার আগে নির্ধারিত Bio-Medical পরীক্ষা বাধ্যতামূলক।

১৩ দিন আগে

নেপালে মৃত্যু ১,০১০, নিখোঁজ ৪,৫৯৯—সেনাবাহিনীর নেতৃত্বে টানেলে শত শত মানুষের সন্ধান
আন্তর্জাতিক

নেপালে মৃত্যু ১,০১০, নিখোঁজ ৪,৫৯৯—সেনাবাহিনীর নেতৃত্বে টানেলে শত শত মানুষের সন্ধান

নেপালের ভোটেকোশি বিপর্যয়ে সরকারি হিসাবে উদ্ধার হওয়া মরদেহ ও দেহাবশেষের সংখ্যা বেড়ে ১,০১০-এ পৌঁছেছে এবং এখনো ৪,৫৯৯ জন নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন। সবচেয়ে কঠিন অভিযান চলছে ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলোর টানেলে, যেখানে শত শত মানুষ আটকে বা নিখোঁজ থাকার আশঙ্কায় নেপালি সেনাবাহিনীর নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অনুসন্ধান চালাচ্ছেন।

১৪ দিন আগে

শ্রীলংকার সাবেক মন্ত্রী ও সার্কের উপদেষ্টাকে ক্রেস্ট দিচ্ছেন মহাসচিব ও সহকারী পরিচালক।
আন্তর্জাতিক

শ্রীলংকার সাবেক মন্ত্রী ও সার্কের উপদেষ্টাকে ক্রেস্ট দিচ্ছেন মহাসচিব ও সহকারী পরিচালক।

কলম্বোর একটি হোস্টেলে সার্ক হিউমান রাইটস ফাউন্ডেশন শ্রীলঙ্কা শাখার নতুন কমিটি গঠনের অনুষ্ঠান এবং দ্বিবার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হয়েছে। সভাপতিত্ব করেন অ্যাম্বাসেডর ও জাস্টিস অব দ্য পিস জনাব জে. জুড নিমালান। প্রধান অতিথি সাইয়েদ আলী জাহের মওলানা সরকারী সহযোগিতার আশ্বাস দেন। অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী সার্ক-এর কার্যক্রমে সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

১৪ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন