মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম
মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।

ভেরিক্সা নিউজ আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।
দণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকার ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ঘটনার পর নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাযিরের আওতায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে উচ্চতর কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিবৃতিতে মন্ত্রণালয় দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।
সূত্র: আজেল নিউজ, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






