লাইভ
আন্তর্জাতিক২ ঘণ্টা আগে

দিল্লিতে ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে বিক্ষোভ, আটক নেতারা—কড়া নিরাপত্তায় থমথমে রাজধানী

মিনহাজুল ইসলাম, সাব এডিটরপ্রতিবেদকের বৃত্তান্ত দেখুন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতাদের আটক করার পর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা দিল্লি হাটমুখী মিছিল নিয়ে বের হন। পথে ব্যারিকেড সরিয়ে বিক্ষোভকারীদের এগোতে দেখা গেছে। রাজধানীজুড়ে বিপুল পুলিশ মোতায়েন ও চলাচলে কড়াকড়ি করা হয়েছে।

দিল্লিতে ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে বিক্ষোভ, আটক নেতারা—কড়া নিরাপত্তায় থমথমে রাজধানী
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বাতিলের দাবিতে ডাকা বিক্ষোভ ঘিরে শনিবার দিনভর উত্তেজনা ছড়িয়েছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ একাধিক নেতাকর্মীকে আটক করার পর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা মিছিল নিয়ে রাস্তায় নামেন।

যন্তর মন্তরে কঠোর পুলিশি নিরাপত্তা ও প্রবেশে বাধার কারণে বিক্ষোভের কেন্দ্র বদলে দিল্লি হাটে জমায়েতের ডাক দেওয়া হয়।

বেলা ১টার পর নেহা বোরা সমর্থকদের নিয়ে দিল্লি হাটের দিকে অগ্রসর হন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে এগোচ্ছেন এবং পথে একাধিক পুলিশ ব্যারিকেড সরিয়ে দিচ্ছেন।

সিজেপি আগেই ঘোষণা দিয়েছিল, যেখানে তাদের আটকানো হবে, সেখানেই তারা প্রতিবাদের নতুন কেন্দ্র তৈরি করবে। নেতাদের আটক করার পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে সিজেপি যন্তর মন্তরে সমাবেশের ডাক দিয়েছিল। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিল ছিল তাদের প্রধান দাবি।

কর্মসূচি ঘিরে শুক্রবার রাত থেকেই দিল্লিজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয় এবং যন্তর মন্তরের দিকে যাওয়ার একাধিক পথ বন্ধ করে দেয় পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীতে কয়েক হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে বিক্ষোভকারী ও সংগঠকদের আটক করার ঘটনাও ঘটেছে।

অভিজিৎ দীপকে দিল্লিতে পৌঁছানোর পরই আটক হন। অন্যান্য সিজেপি নেতা ও সমর্থকদেরও বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে।

এদিকে বিক্ষোভে যোগ দিতে চাওয়া বামপন্থী ও বিরোধী রাজনৈতিক নেতাদের কয়েকজনকেও আটক করার খবর পাওয়া গেছে।

দিল্লির বিভিন্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ, মেট্রো স্টেশনে প্রবেশ-প্রস্থান সীমিত করা এবং কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।

তবে এসব কড়াকড়ির মধ্যেও বিক্ষোভকারীদের ছোট ছোট দল রাস্তায় নেমে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

নেহা বোরা সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে সমর্থকদের দিল্লি হাটে জড়ো হওয়ার আহ্বান জানান।

দিল্লি হাট এলাকায়ও পরে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

সিজেপির দাবি, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।

অন্যদিকে নির্বাচন কমিশন বলছে, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং তালিকা হালনাগাদের অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার দুপুর পর্যন্ত দিল্লির বিভিন্ন অংশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বজায় ছিল এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সূত্র: রয়টার্স, ইন্ডিয়ান এক্সপ্রেস, এপি

শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

দাবানলের ধোঁয়ায় ধূসর কুয়ালালামপুর, ৩৭ এলাকায় বাতাস অস্বাস্থ্যকর; স্কুল বন্ধ
আন্তর্জাতিক
শীর্ষে

দাবানলের ধোঁয়ায় ধূসর কুয়ালালামপুর, ৩৭ এলাকায় বাতাস অস্বাস্থ্যকর; স্কুল বন্ধ

ইন্দোনেশিয়ার বন ও ভূমিতে ছড়িয়ে পড়া আগুনের ধোঁয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে। শুক্রবার সকালে দেশটির ৩৭টি এলাকায় বায়ুদূষণ সূচক অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছায়। পরিস্থিতির কারণে কুয়ালালামপুর, পুত্রজায়া, সেলাঙ্গরসহ কয়েকটি রাজ্য ও এলাকার স্কুল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

১ দিন আগে

কুয়ালালামপুরে ছাত্রী যৌন নিপীড়নের শিকার, হারানো ফোন ফেরালেন দুই বাংলাদেশি
আন্তর্জাতিক

কুয়ালালামপুরে ছাত্রী যৌন নিপীড়নের শিকার, হারানো ফোন ফেরালেন দুই বাংলাদেশি

মালয়েশিয়ার কুয়ালালামপুরের পান্তাই এলাকায় ২০ বছর বয়সী এক কলেজছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। ধস্তাধস্তির সময় পড়ে যাওয়া তার মোবাইল ফোন পরে দুই বাংলাদেশি নাগরিক কুড়িয়ে পেয়ে আবাসিক ভবনের নিরাপত্তাকর্মীর কাছে জমা দেন। পুলিশ দণ্ডবিধির ৩৫৪ ধারায় তদন্ত শুরু করেছে।

৭ দিন আগে

নেপালের হিমলুংয়ে তুষারধসে নিহত বেড়ে ১৫, এখনো নিখোঁজ ১
আন্তর্জাতিক

নেপালের হিমলুংয়ে তুষারধসে নিহত বেড়ে ১৫, এখনো নিখোঁজ ১

নেপালের মানাং জেলার হিমলুং হিমালের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে আরও আটজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো একজন কর্মী নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা চার মিটারেরও বেশি পুরু বরফ সরিয়ে তাঁবুর নিচে চাপা পড়া মরদেহের সন্ধান চালিয়েছেন।

৮ দিন আগে

নেপালে ফের প্রকৃতির তাণ্ডব: ভয়াবহ পাহাড়ধস, বন্যা ও তুষারধস—হিমলুংয়ে ৪ মৃত্যু, নিখোঁজ ১২
আন্তর্জাতিক

নেপালে ফের প্রকৃতির তাণ্ডব: ভয়াবহ পাহাড়ধস, বন্যা ও তুষারধস—হিমলুংয়ে ৪ মৃত্যু, নিখোঁজ ১২

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে নেপালের বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধস দেখা দিয়েছে। মুস্তাংয়ের লেতে এলাকায় পাহাড়ের বিশাল অংশ কালী গণ্ডকী নদীতে ধসে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। একই সময়ে মানাংয়ের হিমলুং হিমালে তুষারধসে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কও বন্যা ও ভূমিধসে বন্ধ বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

১২ দিন আগে

তিন দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা
আন্তর্জাতিক

তিন দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা

টানা তিন দিনের ভারী বর্ষণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের পর শনিবার নগরীর ৫০টি প্রশাসনিক জেলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সড়ক, খাল এবং বহু বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। আরও বৃষ্টির পূর্বাভাসে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকির সতর্কতাও জারি করা হয়েছে।

১৪ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আভাসে টানা সপ্তম দিন কমল তেলের দাম
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আভাসে টানা সপ্তম দিন কমল তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা সপ্তম দিনের মতো কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড নেমেছে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৩ ডলারে এবং ডব্লিউটিআই ৯১ দশমিক ৫৬ ডলারে। নিউইয়র্কে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা হওয়ার পর বাজারে সরবরাহ-ঝুঁকি কিছুটা কমার প্রত্যাশা তৈরি হয়েছে।

১৬ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন