লাইভ
আন্তর্জাতিক১৪ দিন আগে

শ্রীলংকার সাবেক মন্ত্রী ও সার্কের উপদেষ্টাকে ক্রেস্ট দিচ্ছেন মহাসচিব ও সহকারী পরিচালক।

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

কলম্বোর একটি হোস্টেলে সার্ক হিউমান রাইটস ফাউন্ডেশন শ্রীলঙ্কা শাখার নতুন কমিটি গঠনের অনুষ্ঠান এবং দ্বিবার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হয়েছে। সভাপতিত্ব করেন অ্যাম্বাসেডর ও জাস্টিস অব দ্য পিস জনাব জে. জুড নিমালান। প্রধান অতিথি সাইয়েদ আলী জাহের মওলানা সরকারী সহযোগিতার আশ্বাস দেন। অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী সার্ক-এর কার্যক্রমে সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শ্রীলংকার সাবেক মন্ত্রী ও সার্কের উপদেষ্টাকে ক্রেস্ট দিচ্ছেন মহাসচিব ও সহকারী পরিচালক।
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ, নিজস্ব প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৬

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর শ্রীলঙ্কা শাখার নতুন কমিটি গঠন এবং দ্বিবার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি দেশটির রাজধানী কলম্বোর একটি হোস্টেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

এর শ্রীলঙ্কা শাখার সভাপতি, অ্যাম্বাসেডর ও জাস্টিস অব দ্য পিস (জে.পি.) জনাব জে. জুড নিমালান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেসের উপ-সভাপতি, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মাননীয় সাইয়েদ আলী জাহের মওলানা।

সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন।

অধ্যাপক আবেদ আলী স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশের উদ্যোগে এশিয়ায় সার্ক একটি আঞ্চলিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, সার্ক-এর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ৮টি সদস্য রাষ্ট্রের সম্মিলিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। সার্ক গতিশীল হয়ে উঠলে এ অঞ্চলে মানবিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইয়েদ আলী জাহের মওলানা বলেন, শ্রীলঙ্কায়

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

এর কার্যক্রমকে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। এদিকে, শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলের জনগণ দেশটিতে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী, পরিচালক ড. মনজুর এ. খোদা এবং কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি এম.ডি. মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদর দপ্তরের সহকারী পরিচালক আল-আমিন খান।

ইংরেজি করো।

শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

নেপালে ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার, মৃত ১,৩৫৭
আন্তর্জাতিক
শীর্ষে

নেপালে ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার, মৃত ১,৩৫৭

নেপালের Upper Trishuli 3A জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে নয় দিন আটকে থাকার পর Kabir Maharjan ও Sanjay Sah-কে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপাল সরকারের ৮ সেপ্টেম্বরের সর্বশেষ হিসাবে দুর্যোগকবলিত এলাকা থেকে ১,৩৫৭টি মরদেহ বা দেহাবশেষ উদ্ধার হয়েছে, প্রায় ৫,৩০০ জন এখনো নিখোঁজ এবং ১৩,৫৮৩ জনকে উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত টানেল ও দুর্গম পাহাড়ি এলাকায় অনুসন্ধান এখনো চলছে।

৭ দিন আগে

নেপালে ১,৩৪৪ মরদেহ উদ্ধার, হাজারো নিখোঁজ—থামেনি টানেল অভিযান
আন্তর্জাতিক

নেপালে ১,৩৪৪ মরদেহ উদ্ধার, হাজারো নিখোঁজ—থামেনি টানেল অভিযান

নেপাল–চীন সীমান্তবর্তী ভোটেকোশি নদীর ভয়াবহ ঢল ও ভূমিধসের প্রায় দুই সপ্তাহ পরও নিখোঁজ হাজারো মানুষের সন্ধান থামেনি। নেপাল সরকারের ৫ সেপ্টেম্বরের সর্বশেষ জাতীয় হিসাবে ১,৩৪৪টি মরদেহ বা দেহাবশেষ উদ্ধার এবং ১৩,০৯৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শুধু রাসুয়া জেলাতেই ৩,০৭১ জন যোগাযোগবিচ্ছিন্ন থাকার তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন। টানেল, ধ্বংসস্তূপ ও দুর্গম পাহাড়ি এলাকায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় অনুসন্ধান চলছে।

৯ দিন আগে

নেপালে ভয়াবহ ঢলে ১,২৫২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪,২১৬ টানেলে আটকে পড়াদের সন্ধানে সর্বাত্মক অভিযান
আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ ঢলে ১,২৫২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪,২১৬ টানেলে আটকে পড়াদের সন্ধানে সর্বাত্মক অভিযান

নেপাল–চীন সীমান্তবর্তী ভোটেকোশি নদীর ভয়াবহ আকস্মিক ঢল ও ভূমিধসে সরকারি হিসাবে উদ্ধার হওয়া মরদেহ ও দেহাবশেষের সংখ্যা বেড়ে ১,২৫২-এ দাঁড়িয়েছে। এখনো ৪,২১৬ জন নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন, আর উদ্ধার করা হয়েছে ১১,৯৯৩ জনকে। সবচেয়ে কঠিন অভিযান চলছে ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পের টানেলগুলোতে, যেখানে নেপালি বাহিনীর সঙ্গে ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার বিশেষায়িত দল কাজ করছে।

১১ দিন আগে

মালয়েশিয়ায় আজ থেকে শুরু হলো বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় আজ থেকে শুরু হলো বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের বায়োমেডিকেল পরীক্ষার বিষয়ে FWCMS ও Bestinet সংশ্লিষ্ট পর্যায়ে সরাসরি খোঁজ নিয়েছে ভেরিক্সা নিউজের মালয়েশিয়া প্রতিনিধি। FWCMS-এর বর্তমান অনুমোদিত তালিকায় ঢাকার ১৬টি মেডিকেল সেন্টার রয়েছে। কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, eVDR আবেদন প্রক্রিয়ায় যাওয়ার আগে নির্ধারিত Bio-Medical পরীক্ষা বাধ্যতামূলক।

১৩ দিন আগে

নেপালে মৃত্যু ১,০১০, নিখোঁজ ৪,৫৯৯—সেনাবাহিনীর নেতৃত্বে টানেলে শত শত মানুষের সন্ধান
আন্তর্জাতিক

নেপালে মৃত্যু ১,০১০, নিখোঁজ ৪,৫৯৯—সেনাবাহিনীর নেতৃত্বে টানেলে শত শত মানুষের সন্ধান

নেপালের ভোটেকোশি বিপর্যয়ে সরকারি হিসাবে উদ্ধার হওয়া মরদেহ ও দেহাবশেষের সংখ্যা বেড়ে ১,০১০-এ পৌঁছেছে এবং এখনো ৪,৫৯৯ জন নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন। সবচেয়ে কঠিন অভিযান চলছে ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলোর টানেলে, যেখানে শত শত মানুষ আটকে বা নিখোঁজ থাকার আশঙ্কায় নেপালি সেনাবাহিনীর নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অনুসন্ধান চালাচ্ছেন।

১৪ দিন আগে

শ্রীলংকাতে  সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের দ্বিবার্ষিক ম্যাগাজিন প্রকাশ ও কমিটি গঠন।
আন্তর্জাতিক

শ্রীলংকাতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের দ্বিবার্ষিক ম্যাগাজিন প্রকাশ ও কমিটি গঠন।

শ্রীলঙ্কার কলম্বোতে SAARC Human Rights Foundation-এর নতুন কমিটি গঠন ও দ্বিবার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হয়। সভাপতিত্ব করেন জনাব জে. জুড নিমালান, প্রধান অতিথি সাইয়েদ আলী জহির মওলানা।

১৪ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন