কাতারে টাইম গ্রুপের এমডি মোহাম্মদ ইব্রাহিমকে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:৪৭ পিএম
কাতারে টাইম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিমকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় প্রবাসীদের বিভিন্ন সংকট, সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

ভেরিক্সা নিউজ ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশ: ১:৪১ পিএম
কাতারে টাইম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিমকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার কাতারে আয়োজিত স্থানীয় একটি অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন আলী, মোহাম্মদ আবু তোহাসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
শুভেচ্ছা বিনিময়কালে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংকট, সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় কাতার প্রবাসীরা টাইম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিমকে স্বাগত জানান এবং তার ব্যবসায়িক সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী নেতারা আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতা আরও জোরদার হবে এবং কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।
ফটো গ্যালারি

- #কাতার
- #প্রবাসী বাংলাদেশি
- #মোহাম্মদ ইব্রাহিম
- #টাইম গ্রুপ
- #প্রবাসী অধিকার পরিষদ
- #শফিকুল ইসলাম শফিক
- #কাতার প্রবাস
- #বাংলাদেশি কমিউনিটি
- #Verixa News
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






