শ্রীলংকাতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের দ্বিবার্ষিক ম্যাগাজিন প্রকাশ ও কমিটি গঠন।
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
শ্রীলঙ্কার কলম্বোতে SAARC Human Rights Foundation-এর নতুন কমিটি গঠন ও দ্বিবার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হয়। সভাপতিত্ব করেন জনাব জে. জুড নিমালান, প্রধান অতিথি সাইয়েদ আলী জহির মওলানা।

SAARC Human Rights Foundation-এর শ্রীলঙ্কা শাখার নতুন কমিটি গঠন এবং দ্বিবার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি দেশটির রাজধানী কলম্বোর একটি হোস্টেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SAARC Human Rights Foundation-এর শ্রীলঙ্কা শাখার সভাপতি, অ্যাম্বাসেডর ও জাস্টিস অব দ্য পিস (J.P.) জনাব জে. জুড নিমালান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেসের উপ-সভাপতি, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মাননীয় সাইয়েদ আলী জহির মওলানা।
সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন।
অধ্যাপক আবেদ আলী স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশের উদ্যোগে এশিয়ায় SAARC একটি আঞ্চলিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, SAARC-এর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ৮টি সদস্য রাষ্ট্রের সম্মিলিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। SAARC গতিশীল হয়ে উঠলে এ অঞ্চলে মানবিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইয়েদ আলী জহির মওলানা বলেন, শ্রীলঙ্কায় SAARC Human Rights Foundation-এর কার্যক্রমকে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। এদিকে, শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলের জনগণ দেশটিতে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী, পরিচালক ড. মনজুর এ. খোদা এবং কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি এম.ডি. মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদর দপ্তরের সহকারী পরিচালক আল-আমিন খান।
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






