লাইভ
আন্তর্জাতিক৭২ দিন আগে

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, তিন বছরের সন্তান শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন নিহত হয়েছেন। তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

প্রকাশ: ৪:৪৮ পিএম

কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৯), তিন বছরের সন্তান শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন (৬৪) নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যরা হোটেলটিতে অবস্থান করছিলেন। আগুনে তারা প্রাণ হারান।

নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি কুষ্টিয়ার স্থানীয় আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে অগ্নিকাণ্ডে আট বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

ঘটনার খবর কুষ্টিয়ায় পৌঁছানোর পর স্থানীয় সাংবাদিক মহল, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবরে স্বজনদের মধ্যেও গভীর শোক ও আহাজারি চলছে।

ফটো গ্যালারি

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

ফ্রান্সে ৪ লাখের বেশি মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
আন্তর্জাতিক

ফ্রান্সে ৪ লাখের বেশি মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, শনিবার প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ আন্দোলনে অংশ নেন। পরিস্থিতি সামাল দিতে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয় এবং সংঘর্ষের ঘটনায় প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

৫ দিন আগে

মুসলিম হয়ে প্রতিবাদ কেন? ভারতে শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে
আন্তর্জাতিক

মুসলিম হয়ে প্রতিবাদ কেন? ভারতে শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ভারতের আসামে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ায় সাহিল খান নামে এক মুসলিম শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর দাবি, থানায় নেওয়ার পথে ও আটকের সময় তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়। ঘটনার প্রতিবাদে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের আয়োজকেরা।

১৪ দিন আগে

মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক

মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।

১৫ দিন আগে

দিল্লির বাধায় থামছে না সিজেপি, রোববার ফের যন্তরমন্তরমুখী বিক্ষোভের ঘোষণা
আন্তর্জাতিক

দিল্লির বাধায় থামছে না সিজেপি, রোববার ফের যন্তরমন্তরমুখী বিক্ষোভের ঘোষণা

দিল্লিতে শনিবারের ব্যাপক পুলিশি বাধা ও ধরপাকড়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে রোববার আবারও যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল করবে তারা।

২০ দিন আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত কয়েকজন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত কয়েকজন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেলে হামলার পর বিমানবন্দরের একটি অংশ খালি করা হয় এবং বহু ফ্লাইট বাতিল, স্থগিত বা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে সৌদি বিমানবন্দর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

২০ দিন আগে

দিল্লিতে ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে বিক্ষোভ, আটক নেতারা—কড়া নিরাপত্তায় থমথমে রাজধানী
আন্তর্জাতিক

দিল্লিতে ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে বিক্ষোভ, আটক নেতারা—কড়া নিরাপত্তায় থমথমে রাজধানী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতাদের আটক করার পর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা দিল্লি হাটমুখী মিছিল নিয়ে বের হন। পথে ব্যারিকেড সরিয়ে বিক্ষোভকারীদের এগোতে দেখা গেছে। রাজধানীজুড়ে বিপুল পুলিশ মোতায়েন ও চলাচলে কড়াকড়ি করা হয়েছে।

২০ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন