লাইভ
আন্তর্জাতিক৭৮ দিন আগে

শিগগিরই ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিচ্ছে ইরান

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম

ব্রিকস জোটের প্রতিষ্ঠিত বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে শিগগিরই ইরান যোগ দেবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাসের হেমাতি। তবে ব্যাংকটির পক্ষ থেকে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

শিগগিরই ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিচ্ছে ইরান
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

প্রকাশ: বিকেল ৩:২৬

সূত্র: রয়টার্স

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর প্রতিষ্ঠিত বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছে ইরান।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাসের হেমাতি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। ভারতে অনুষ্ঠিত ব্রিকস অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের আগে তার এ বক্তব্য প্রকাশিত হয়।

হেমাতি বলেন, ব্রিকস সদস্যদেশগুলোর পারস্পরিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা। শিগগিরই ইরান এই ব্যাংকের সদস্য হবে।

তবে ইরানের সদস্যপদসংক্রান্ত তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি এনডিবির করপোরেট যোগাযোগ বিভাগ।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে অবকাঠামো উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে ২০১৫ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের যাত্রা শুরু হয়। পরে সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি উদীয়মান অর্থনীতিকে এর সদস্য করা হয়।

ইরান ২০২৪ সালে ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। এরপর থেকে দেশটি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য ও অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে। ব্যাংকটিতে যুক্ত হওয়ার মাধ্যমে মার্কিন ডলারনির্ভর ব্যবস্থার বাইরে বিকল্প আর্থিক সহযোগিতার পথ সম্প্রসারণ করতে চাইছে তেহরান।

ফটো গ্যালারি

শিগগিরই ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিচ্ছে ইরান — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

ফ্রান্সে ৪ লাখের বেশি মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
আন্তর্জাতিক

ফ্রান্সে ৪ লাখের বেশি মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, শনিবার প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ আন্দোলনে অংশ নেন। পরিস্থিতি সামাল দিতে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয় এবং সংঘর্ষের ঘটনায় প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

৫ দিন আগে

মুসলিম হয়ে প্রতিবাদ কেন? ভারতে শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে
আন্তর্জাতিক

মুসলিম হয়ে প্রতিবাদ কেন? ভারতে শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ভারতের আসামে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ায় সাহিল খান নামে এক মুসলিম শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর দাবি, থানায় নেওয়ার পথে ও আটকের সময় তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়। ঘটনার প্রতিবাদে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের আয়োজকেরা।

১৪ দিন আগে

মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক

মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।

১৫ দিন আগে

দিল্লির বাধায় থামছে না সিজেপি, রোববার ফের যন্তরমন্তরমুখী বিক্ষোভের ঘোষণা
আন্তর্জাতিক

দিল্লির বাধায় থামছে না সিজেপি, রোববার ফের যন্তরমন্তরমুখী বিক্ষোভের ঘোষণা

দিল্লিতে শনিবারের ব্যাপক পুলিশি বাধা ও ধরপাকড়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে রোববার আবারও যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল করবে তারা।

২০ দিন আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত কয়েকজন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত কয়েকজন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেলে হামলার পর বিমানবন্দরের একটি অংশ খালি করা হয় এবং বহু ফ্লাইট বাতিল, স্থগিত বা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে সৌদি বিমানবন্দর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

২০ দিন আগে

দিল্লিতে ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে বিক্ষোভ, আটক নেতারা—কড়া নিরাপত্তায় থমথমে রাজধানী
আন্তর্জাতিক

দিল্লিতে ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে বিক্ষোভ, আটক নেতারা—কড়া নিরাপত্তায় থমথমে রাজধানী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতাদের আটক করার পর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা দিল্লি হাটমুখী মিছিল নিয়ে বের হন। পথে ব্যারিকেড সরিয়ে বিক্ষোভকারীদের এগোতে দেখা গেছে। রাজধানীজুড়ে বিপুল পুলিশ মোতায়েন ও চলাচলে কড়াকড়ি করা হয়েছে।

২০ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন