লাইভ
আন্তর্জাতিক৯০ দিন আগে

আঞ্চলিক কূটনীতি নিয়ে ইরান-সৌদি-পাকিস্তান কর্মকর্তাদের ফোনালাপ

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:২৬ এএম

ইরান, সৌদি আরব ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ফোনে আলোচনা করেছেন।

আঞ্চলিক কূটনীতি নিয়ে ইরান-সৌদি-পাকিস্তান কর্মকর্তাদের ফোনালাপ
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরান, সৌদি আরব ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে দ্বিতীয় দফায় ফোনে কথা বলেন। এ আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও অংশ নেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানান। তিনি বলেন, ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা ও আরও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া তিন পক্ষ আঞ্চলিক সহযোগিতার বিদ্যমান সক্ষমতা কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চলমান সমস্যা ও সংকট মোকাবিলায় সামরিক উত্তেজনার পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাঁরা একমত হন।

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় আরও জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

তবে ফোনালাপে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে কি না অথবা ভবিষ্যতে কী ধরনের যৌথ উদ্যোগ নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফটো গ্যালারি

আঞ্চলিক কূটনীতি নিয়ে ইরান-সৌদি-পাকিস্তান কর্মকর্তাদের ফোনালাপ — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

ফ্রান্সে ৪ লাখের বেশি মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
আন্তর্জাতিক

ফ্রান্সে ৪ লাখের বেশি মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, শনিবার প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ আন্দোলনে অংশ নেন। পরিস্থিতি সামাল দিতে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয় এবং সংঘর্ষের ঘটনায় প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

৭ দিন আগে

মুসলিম হয়ে প্রতিবাদ কেন? ভারতে শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে
আন্তর্জাতিক

মুসলিম হয়ে প্রতিবাদ কেন? ভারতে শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ভারতের আসামে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ায় সাহিল খান নামে এক মুসলিম শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর দাবি, থানায় নেওয়ার পথে ও আটকের সময় তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়। ঘটনার প্রতিবাদে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের আয়োজকেরা।

১৬ দিন আগে

মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক

মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।

১৭ দিন আগে

দিল্লির বাধায় থামছে না সিজেপি, রোববার ফের যন্তরমন্তরমুখী বিক্ষোভের ঘোষণা
আন্তর্জাতিক

দিল্লির বাধায় থামছে না সিজেপি, রোববার ফের যন্তরমন্তরমুখী বিক্ষোভের ঘোষণা

দিল্লিতে শনিবারের ব্যাপক পুলিশি বাধা ও ধরপাকড়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে রোববার আবারও যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল করবে তারা।

২২ দিন আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত কয়েকজন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত কয়েকজন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেলে হামলার পর বিমানবন্দরের একটি অংশ খালি করা হয় এবং বহু ফ্লাইট বাতিল, স্থগিত বা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে সৌদি বিমানবন্দর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

২২ দিন আগে

দিল্লিতে ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে বিক্ষোভ, আটক নেতারা—কড়া নিরাপত্তায় থমথমে রাজধানী
আন্তর্জাতিক

দিল্লিতে ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে বিক্ষোভ, আটক নেতারা—কড়া নিরাপত্তায় থমথমে রাজধানী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতাদের আটক করার পর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা দিল্লি হাটমুখী মিছিল নিয়ে বের হন। পথে ব্যারিকেড সরিয়ে বিক্ষোভকারীদের এগোতে দেখা গেছে। রাজধানীজুড়ে বিপুল পুলিশ মোতায়েন ও চলাচলে কড়াকড়ি করা হয়েছে।

২২ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন