শপিং মল ও দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:১৪ এএম
দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশ: সকাল ৭:৪২ মিনিট
দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বন্ধ রাখতে হবে সব ধরনের আলোকসজ্জাও।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এসব সিদ্ধান্ত জানানো হয়। নতুন সময়সূচি ১২ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান এবং অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান এবং অন্যান্য জরুরি সেবাপ্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এর আগে গত ১১ জুন জারি করা এক নির্দেশনার মাধ্যমে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনা কার্যকর হওয়ায় আগের ওই সিদ্ধান্ত বাতিল হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা নির্দেশনায় নতুন সময়সূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
ফটো গ্যালারি

- #ভেরিক্সা নিউজ
- #Verixa News
- #শপিং মল
- #মার্কেট
- #দোকানপাট
- #বিদ্যুৎ বিভাগ
- #আলোকিত বিলবোর্ড
- #বাণিজ্য মেলা
- #বিদ্যুৎ সাশ্রয়
- #বাংলাদেশ
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।





