লাইভ
আন্তর্জাতিক৭৭ দিন আগে

ধর্ষণের অভিযোগে ৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে প্রায় তিন দশক ধরে খুঁজছে এফবিআই। ১৯৯৭ সালে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ধর্ষণের অভিযোগে ৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

প্রকাশ: ৭:২১ পিএম

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে প্রায় তিন দশক ধরে খুঁজছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এফবিআইয়ের নথি অনুযায়ী, ফিলাডেলফিয়ার একটি বড় হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত থাকার সময় ১৯৯৬ সালের ৩ অক্টোবর জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।

এফবিআইয়ের অভিযোগ, অস্ত্রোপচারের পর হাসপাতালের একটি কক্ষে চিকিৎসাধীন ওই রোগীকে ওষুধ প্রয়োগ করে ঘোরগ্রস্ত করার পর জোরপূর্বক ধর্ষণ করেন জাহিদুল। তবে অভিযোগটির এখনো বিচারিক নিষ্পত্তি হয়নি।

রাজ্য পর্যায়ে মামলা হওয়ার পর বিচার এড়াতে পালিয়ে যাওয়ার অভিযোগে ১৯৯৭ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এফবিআই জানিয়েছে, ৭০ বছর বয়সী জাহিদুল ইসলামের নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং কানাডার মন্ট্রিয়লে যোগাযোগ থাকতে পারে। তিনি চিকিৎসক হিসেবে কর্মরত তার স্ত্রীর সঙ্গে চলাফেরা করতে পারেন। মাঝারি গায়ের রঙের জাহিদুল চশমা ব্যবহার করতে পারেন।

এফবিআইয়ের নোটিশে তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। তার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে স্থানীয় এফবিআই কার্যালয় অথবা নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ফটো গ্যালারি

ধর্ষণের অভিযোগে ৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

ফ্রান্সে ৪ লাখের বেশি মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
আন্তর্জাতিক

ফ্রান্সে ৪ লাখের বেশি মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, শনিবার প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ আন্দোলনে অংশ নেন। পরিস্থিতি সামাল দিতে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয় এবং সংঘর্ষের ঘটনায় প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

৫ দিন আগে

মুসলিম হয়ে প্রতিবাদ কেন? ভারতে শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে
আন্তর্জাতিক

মুসলিম হয়ে প্রতিবাদ কেন? ভারতে শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ভারতের আসামে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ায় সাহিল খান নামে এক মুসলিম শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর দাবি, থানায় নেওয়ার পথে ও আটকের সময় তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়। ঘটনার প্রতিবাদে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের আয়োজকেরা।

১৪ দিন আগে

মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক

মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।

১৫ দিন আগে

দিল্লির বাধায় থামছে না সিজেপি, রোববার ফের যন্তরমন্তরমুখী বিক্ষোভের ঘোষণা
আন্তর্জাতিক

দিল্লির বাধায় থামছে না সিজেপি, রোববার ফের যন্তরমন্তরমুখী বিক্ষোভের ঘোষণা

দিল্লিতে শনিবারের ব্যাপক পুলিশি বাধা ও ধরপাকড়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে রোববার আবারও যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল করবে তারা।

২০ দিন আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত কয়েকজন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত কয়েকজন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেলে হামলার পর বিমানবন্দরের একটি অংশ খালি করা হয় এবং বহু ফ্লাইট বাতিল, স্থগিত বা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে সৌদি বিমানবন্দর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

২০ দিন আগে

দিল্লিতে ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে বিক্ষোভ, আটক নেতারা—কড়া নিরাপত্তায় থমথমে রাজধানী
আন্তর্জাতিক

দিল্লিতে ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে বিক্ষোভ, আটক নেতারা—কড়া নিরাপত্তায় থমথমে রাজধানী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতাদের আটক করার পর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা দিল্লি হাটমুখী মিছিল নিয়ে বের হন। পথে ব্যারিকেড সরিয়ে বিক্ষোভকারীদের এগোতে দেখা গেছে। রাজধানীজুড়ে বিপুল পুলিশ মোতায়েন ও চলাচলে কড়াকড়ি করা হয়েছে।

২০ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন