‘বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম
ভারতের যোগগুরু রামদেব বলেছেন, একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে এবং এ জন্য ভারতীয়দের ধৈর্য ধরতে হবে। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

ভেরিক্সা নিউজ ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশ: ৩:২০ পিএম
সূত্র: ইন্ডিয়া টুডে
ভারতের যোগগুরু রামদেব বলেছেন, এমন একদিন আসবে যখন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে। তার ভাষ্য, এ জন্য ভারতীয়দের শুধু ধৈর্য ধরতে হবে।
রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হচ্ছেন। ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত।
তিনি আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন ও অবিচার হয়েছে, তা মানবসভ্যতার ইতিহাসে বড় নিষ্ঠুরতার ঘটনাগুলোর মধ্যে পড়ে।
রামদেবের ভাষ্য, দেশে যেসব ধর্মীয় পরিবর্তন ঘটেছে, ভবিষ্যতে যেন কাউকে নির্যাতনের শিকার হতে না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, ভারতে হিন্দু, ইসলাম বা খ্রিষ্টান—কোনো ধর্মই হুমকির মুখে নেই। তার মতে, হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।
রামদেব আরও বলেন, তিনি চান যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াসহ বিশ্বের প্রতিটি দেশের কাছ থেকে ভারত সমান সম্মান পাক।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






