লাইভ

#মালয়েশিয়া শ্রমবাজার

“মালয়েশিয়া শ্রমবাজার” বিষয়ে ভেরিক্সা নিউজের সব খবর ও আপডেট — সবচেয়ে নতুন খবর আগে।

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন
বাণিজ্য

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন

কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। দেশটির সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির জন্য ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ হাইকমিশন ও রিক্রুটিং এজেন্সি গুডনেস সার্ভিসেস লিমিটেড (আরএল-২০৬৮) বিষয়টি নিশ্চিত করেছে। তবে পূর্ণাঙ্গ নিয়োগপদ্ধতি, ব্যয়, মেডিকেল ও সাধারণ কর্মীদের জন্য পরবর্তী ধাপ নিয়ে এখনো আলাদা সরকারি ঘোষণা আসেনি।

৩২ দিন আগে

দীর্ঘ অপেক্ষার অবসান? আজই আসতে পারে মালয়েশিয়া মেডিকেলের ঘোষণা
বাণিজ্য

দীর্ঘ অপেক্ষার অবসান? আজই আসতে পারে মালয়েশিয়া মেডিকেলের ঘোষণা

দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার মেডিকেল প্রক্রিয়া নিয়ে আজই গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। পুত্রজয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলে এ তথ্য পেয়েছেন ভেরিক্সা নিউজের সম্পাদক। ওই কর্মকর্তার ভাষ্য, প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে এবং বাংলাদেশি কর্মীদের জন্য ইতোমধ্যে প্রায় ৭ হাজার চাকরি অ্যালোকেট হয়েছে। আজকের মধ্যে তা প্রায় ১০ হাজারে পৌঁছালে মেডিকেল কার্যক্রম চালুর ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

৩৬ দিন আগে

সৌদি-কাতার নিয়ে নীরবতা, মালয়েশিয়া নিয়েই এত ‘সিন্ডিকেট’ বিতর্ক কেন: ভেরিক্সা নিউজ সম্পাদকের বিশ্লেষণ
বাণিজ্য

সৌদি-কাতার নিয়ে নীরবতা, মালয়েশিয়া নিয়েই এত ‘সিন্ডিকেট’ বিতর্ক কেন: ভেরিক্সা নিউজ সম্পাদকের বিশ্লেষণ

দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য পুনরায় চালুর পথে এগোলেও নতুন নিয়োগ কাঠামো ঘিরে আবারও ‘সিন্ডিকেট’ বিতর্ক সামনে এসেছে। ভেরিক্সা নিউজের সম্পাদক মনে করেন, মালয়েশিয়ার নির্ধারিত agency-selection ব্যবস্থাকে শুধু ‘সিন্ডিকেট’ হিসেবে তুলে ধরার বদলে অভিবাসন ব্যয়, স্বচ্ছতা, কর্মীর চাকরি নিশ্চিতকরণ ও অধিকারকে আলোচনার কেন্দ্রে আনা জরুরি। একই সঙ্গে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মরিশাসের শ্রমবাজারে থাকা সমস্যা নিয়েও সমান গুরুত্বে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।

৪৬ দিন আগে

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে FWCMS প্রকাশ করল বাংলাদেশের ৩৩৮ রিক্রুটিং এজেন্সির তালিকা
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে FWCMS প্রকাশ করল বাংলাদেশের ৩৩৮ রিক্রুটিং এজেন্সির তালিকা

মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর নতুন ও বিস্তৃত তালিকা সামনে এসেছে। FWCMS-এর প্রকাশিত তথ্য বিশ্লেষণে ২৫টি মূল এজেন্সির সঙ্গে ২৫০টি সহযোগী প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় BOESL-এর অধীনে আরও ৬২টি প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে।

৬৪ দিন আগে

সর্বশেষ সব খবর

এই মুহূর্তে ০ জন