লাইভ
রাজনীতি৪৬ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট।

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
শেয়ার করুন

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট। জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৬ আগস্ট। প্রার্থীরা ১৮ আগস্ট পর্যন্ত নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সব প্রক্রিয়া শেষে ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে এর আগে নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করে।

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।

নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ করতে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।

ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহের জন্য জাতীয় সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়। পরে সংসদ সচিবালয়ের কাছ থেকে তালিকা পাওয়ার পর নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল:

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন: ১৩ আগস্ট ২০২৬

মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৬ আগস্ট ২০২৬

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ১৮ আগস্ট ২০২৬

ভোটগ্রহণ: ২০ আগস্ট ২০২৬

ফটো গ্যালারি

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

সাজেক যাওয়ার পথে জিপে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ছাত্রলীগের ৬ নেতাকর্মী
রাজনীতি
শীর্ষে

সাজেক যাওয়ার পথে জিপে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ছাত্রলীগের ৬ নেতাকর্মী

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় একটি জিপে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্লোগান দেওয়ার কথা স্বীকার করেছেন।

২ দিন আগে

উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতা গ্রেফতার, পালালেন আরও অন্তত ৩০ জন
রাজনীতি

উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতা গ্রেফতার, পালালেন আরও অন্তত ৩০ জন

রাজধানীর উত্তরখানের তালতলা এলাকায় গোপন বৈঠক চলাকালে যুবলীগের আট নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযান টের পেয়ে আরও অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যান। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

৮ দিন আগে

শেখ হাসিনার সঙ্গে জামায়াত আমিরের যোগাযোগ আছে কি না, খতিয়ে দেখতে বললেন রাশেদ খাঁন
রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে জামায়াত আমিরের যোগাযোগ আছে কি না, খতিয়ে দেখতে বললেন রাশেদ খাঁন

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ও জামায়াত আমিরের বক্তব্যের ভাষায় তিনি মিল দেখছেন।

১০ দিন আগে

গাজী নজরুলের সংসদ সদস্যপদ নিয়ে তর্ক, ‘বিনা পয়সার বুদ্ধি’ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

গাজী নজরুলের সংসদ সদস্যপদ নিয়ে তর্ক, ‘বিনা পয়সার বুদ্ধি’ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা এবং তার সদস্যপদ বহাল থাকার প্রশ্নে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে প্রাণবন্ত বিতর্ক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার বিষয়টি সংবিধানের ৭০ অনুচ্ছেদের আলোকে তোলার পর এটিকে ‘বিনা পয়সার বুদ্ধি’ বলে মন্তব্য করেন।

১৩ দিন আগে

দেশে ফেরা নিয়ে সতর্ক শেখ হাসিনা, দায়িত্ব সামলাবেন শেখ সেলিম
রাজনীতি

দেশে ফেরা নিয়ে সতর্ক শেখ হাসিনা, দায়িত্ব সামলাবেন শেখ সেলিম

দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত কাউকে ঝুঁকিতে ফেলতে চান না বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনাও তিনি নাকচ করেন।

১৪ দিন আগে

‘প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান’—বিএনপিকে প্রশ্ন দিলারা চৌধুরীর
রাজনীতি

‘প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান’—বিএনপিকে প্রশ্ন দিলারা চৌধুরীর

বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নাকি তারেক রহমান—এমন প্রশ্ন তুলে সরকারের ভূমিকা ও বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন অধ্যাপক দিলারা চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি জুলাই সনদ, গণভোট ও বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

১৫ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন