লাইভ
জুলাই বিপ্লব২ ঘণ্টা আগে

জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি নেতারা

ভিডিও ডকুমেন্টারিতে জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন এনসিপির নেতারা।

জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি নেতারা
শেয়ার করুন

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত একটি ভিডিও ডকুমেন্টারিকে কেন্দ্র করে হট্টগোলের পর অনুষ্ঠান বয়কট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হওয়ার পর দলটির নেতারা অনুষ্ঠান বয়কট করে সম্মেলন কেন্দ্র থেকে বেরিয়ে যান।

এ সময় আখতার হোসেনের সঙ্গে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুনিরা শারমিনসহ দলটির আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিও ডকুমেন্টারিতে জুলাই আন্দোলনের ইতিহাস যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

তার অভিযোগ, ডকুমেন্টারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ ৯ দফা ও এক দফা ঘোষণার বিষয়গুলো উল্লেখ করা হয়নি। এসব বিষয়ে কোনো তথ্যও উপস্থাপন করা হয়নি বলে দাবি করেন তিনি।

আরিফুল ইসলাম আদীব আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদ এবং ডকুমেন্টারিতে ইতিহাস বিকৃতির অভিযোগে তারা অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর উপস্থিত আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ প্রতিবাদ জানান। এ সময় তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে সম্মেলন কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি শান্ত করতে মঞ্চ থেকে একাধিকবার উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এরপর অনুষ্ঠান চলতে থাকলেও এনসিপির নেতারা তাদের বক্তব্য জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ফটো গ্যালারি

জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি নেতারা — 1
  • #ভেরিক্সা নিউজ
  • #Verixa News
  • #জাতীয় নাগরিক পার্টি
  • #এনসিপি
  • #NCP
  • #আখতার হোসেন
  • #আরিফুল ইসলাম আদীব
  • #জুলাই শহীদ পরিবার
  • #জুলাইযোদ্ধা
  • #জুলাই গণঅভ্যুত্থান
  • #জুলাই বিপ্লব
  • #বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র
  • #ভিডিও ডকুমেন্টারি
  • #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

মাথায় লাল-সবুজের পতাকা বাঁধা ১৬ বছরের কিশোর ঝুলছেন রিকশার পাদানিতে। সামনে এগিয়ে যাচ্ছেন রিকশাচালক।
জুলাই বিপ্লব
শীর্ষে

মাথায় লাল-সবুজের পতাকা বাঁধা ১৬ বছরের কিশোর ঝুলছেন রিকশার পাদানিতে। সামনে এগিয়ে যাচ্ছেন রিকশাচালক।

মাথায় লাল-সবুজের পতাকা বাঁধা শহীদ গোলাম নাফিজের রিকশার পাদানিতে ঝুলে থাকা ছবিটি কাঁদিয়েছিল গোটা জাতিকে। আন্দোলনে বের হওয়া থেকে দাফন পর্যন্ত তার শেষ ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ উঠে এসেছে পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়।

৯ ঘণ্টা আগে

৫৩৭ জনের দৃষ্টি কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার
জুলাই বিপ্লব

৫৩৭ জনের দৃষ্টি কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার

জুলাই বিপ্লবের ২০ দিনে গুলিতে অন্তত ৫৩৭ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাঁদের মধ্যে ৪৪ জন দুই চোখ এবং ৪৯৩ জন এক চোখের দৃষ্টি হারিয়েছেন।

২ দিন আগে

ভেরিক্সা নিউজ