লাইভ
রাজনীতি৯১ দিন আগে

ভারতে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে দেশের সব গণমাধ্যমকে আবারও অনুরোধ জানিয়েছে সরকার।

ভারতে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
শেয়ার করুন

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ভারতে পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে দেশের সব ধরনের গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এর আগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও এতে উল্লেখ করা হয়।

আইসিটি পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করা এবং তার আগে দেওয়া বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরিয়ে প্রচার ও প্রকাশ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইনের প্রাসঙ্গিক ধারা উল্লেখ করে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে।

সরকার বলেছে, গণমাধ্যমের একটি অংশ জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে আদালতের নির্দেশনা মেনে চললেও কিছু গণমাধ্যম এখনো শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। এ ধরনের কার্যক্রমে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান করে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। যেসব গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে সরকার।

জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখা এবং আইনি বাধ্যবাধকতা সমুন্নত রাখার লক্ষ্যে দেশের টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমকে শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে আবারও বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় ঐক্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় দেশের সব গণমাধ্যম আগের মতো ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে সরকার আশা প্রকাশ করেছে।

শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি
শীর্ষে

শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের আড়ালে আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড শিগগিরই বৈঠকে বসবে। পোশাক খাতে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির অভিযোগও তুলেছেন তিনি।

১ দিন আগে

‘বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে’: মামুনুল হক
রাজনীতি

‘বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে’: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রাষ্ট্র ও সংবিধানের কাঠামোগত সংস্কার না হলে ক্ষমতায় থাকা যে কোনো দল স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে। লক্ষ্মীপুরে এক নাগরিক সমাবেশে তিনি বিএনপির ভূমিকা, জুলাই আন্দোলন ও সংবিধান সংস্কার নিয়ে কঠোর সমালোচনা করেন।

২১ দিন আগে

পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদলের দুই নেতার নাম, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
রাজনীতি

পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদলের দুই নেতার নাম, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের দুই নেতার নাম সামনে এনেছে এনসিপি। জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহার দাবি, হামলায় সংগ্রাম হোসেন ও রাফিদ শরিফ পাপন নেতৃত্ব দেন। একই সঙ্গে কুমারখালী থানায় মামলা করতে গিয়ে পুলিশের অসহযোগিতার মুখে পড়ার অভিযোগও করেছেন তিনি।

২৮ দিন আগে

আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দেখিয়ে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
রাজনীতি

আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দেখিয়ে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী এক নেতাকে বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই ঘটনায় এক যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাঁতি দলের দুই নেতার পদও স্থগিত করা হয়েছে।

২৮ দিন আগে

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার পর ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬
রাজনীতি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার পর ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই ঘটনায় আরও ছয় নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২৯ দিন আগে

রাড্ডা-কাণ্ডের পর এমপি মিষ্টিকে দল ও সংসদ ছাড়ার নির্দেশ
রাজনীতি

রাড্ডা-কাণ্ডের পর এমপি মিষ্টিকে দল ও সংসদ ছাড়ার নির্দেশ

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে দল ও সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা লিখিতভাবে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর তাকে ঘিরে দলের ভেতরে আলোচনা চলছিল।

৩৩ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন