স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে গোপনে নারীর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম
চট্টগ্রামের ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে গোপনে এক নারীর ভিডিও ধারণের অভিযোগে জিতু পাল (২৩) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তার মোবাইল ফোনে আরও কয়েকজন নারীর গোপনে ধারণ করা ভিডিও পাওয়া গেছে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশ: ৪:২১ পিএম
চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে গোপনে এক নারীর ভিডিও ধারণের অভিযোগে জিতু পাল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জিতু পাল আনোয়ারা উপজেলার বাসিন্দা। তিনি প্রায় সাত থেকে আট মাস ধরে ওই সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে এক নারী পরিবারের সদস্যদের সঙ্গে ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান।
একপর্যায়ে তিনি ওয়াশরুমে গেলে সেখানে কৌশলে মোবাইল ফোন ব্যবহার করে তার ভিডিও ধারণের চেষ্টা করা হচ্ছে বলে বুঝতে পারেন।
বিষয়টি টের পেয়ে ওই নারী তাৎক্ষণিকভাবে জিতু পালকে হাতেনাতে আটক করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে আশপাশে থাকা লোকজন জিতু পালের মোবাইল ফোন পরীক্ষা করেন।
তাদের অভিযোগ, মোবাইল ফোনটিতে ওই নারীর গোপনে ধারণ করা ভিডিও পাওয়া যায়। একই সঙ্গে বিভিন্ন সময়ে আরও কয়েকজন নারীর গোপন ভিডিওও পাওয়া গেছে বলে তারা দাবি করেন।
ঘটনার পর উপস্থিত লোকজন পুলিশকে খবর দেন।
পাঁচলাইশ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতু পালকে আটক করে থানায় নিয়ে যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি জানান, শনিবার সকালে জিতু পালকে আদালতে পাঠানো হয়েছে।
ফটো গ্যালারি

- #স্টার সিনেপ্লেক্স
- #ফিনলে স্কয়ার
- #চট্টগ্রাম
- #জিতু পাল
- #গোপন ভিডিও
- #ওয়াশরুম
- #পাঁচলাইশ থানা
- #গ্রেপ্তার
- #Verixa News
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






