নিখোঁজের দুই দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম
নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর গীতারাণী কবিরাজ (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বাড়ির কাছের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশ: ২:১৬ পিএম
নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর গীতারাণী কবিরাজ (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি উপজেলার ভোপাড়া ইউনিয়নের বলরামচক (চকবাঁকা) গ্রামে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী গীতারাণী কবিরাজ সোমবার নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার সকালে স্থানীয় লোকজন তার বাড়ির কাছের একটি পরিত্যক্ত ঘরে গীতারাণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে আত্রাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) জেলকদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার দিনই তিনি গলায় ফাঁস দেন।
তবে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কি না, তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।
এসআই জেলকদ হোসেন আরও বলেন, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






