লাইভ
রাজনীতি৩৪ দিন আগে

বড় আন্দোলনের পথে ১১ দলীয় ঐক্য, কী বার্তা দিতে চায়?

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে, মূল দাবি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন। বিভাগীয় সমাবেশের পর সেপ্টেম্বর থেকে লংমার্চ ও নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা। বিরোধীরা সরকারি সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করে গণরায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

বড় আন্দোলনের পথে ১১ দলীয় ঐক্য, কী বার্তা দিতে চায়?
শেয়ার করুন

সংসদের পাশাপাশি রাজপথে সরব জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তাদের মূল দাবি, জুলাই সনদ ও গণভোটের গণরায়ের বাস্তবায়ন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকেই সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থান তুলে ধরেছে এই জোট।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ শেষে আগামী সেপ্টেম্বর থেকে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। আর নভেম্বরে রাজধানীতে মহাসমাবেশ করবে তারা।

এদিকে, সংসদে সরকারি দল প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বলছেন, যেকোনো মূল্যে গণরায় বাস্তবায়নে তারা সোচ্চার থাকবেন। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া শক্তিশালী গণতান্ত্রিক ভিত তৈরি সম্ভব নয়। সরকারি দল জুলাই আর গণভোট নিয়ে প্রতারণা করেছে বলেও অভিযোগ তাদের।

জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সাতটা বিভাগে সতস্ফুর্ত অংশগ্রহণে বিপুল মানুষ সাড়া দিয়েছে। ঢাকায় জাতীয় সমাবেশ করার করার চিন্তাভাবনা করেছি। এভাবে একটি ধারাবাহিক আন্দোলনের দিকে আমরা যাচ্ছি।

জামায়াতের নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম খান মিলন বলেন, ঢাকায় আমাদের মহাসমাবেশ হবে। আমরা অ্যাজ ইজ্যুয়াল মুভমেন্ট করছি। সরকার বিষয়টি দেখবে বলে আমরা আশা করছি।

আনুপাতিক হারে আসন নির্ধারণের মতো ঐকমত্য কমিশনে ‎উত্থাপিত জামায়াতের বেশ কয়েকটি প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল। কিন্তু সেগুলো কৌশলে গণভোটে এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি বিরোধীজোটের। তাই গণভোটের বিপুল রায় বাস্তবায়নের লক্ষ্য কঠোর অবস্থান ধরে রাখা হবে জানিয়েছেন জামায়াত নেতারা।

হামিদুর রহমান আযাদ বলেন, জনগণকে সাথে নিয়ে সরকারকে বার্তা দিতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান হবে না।

সাইফুল ইসলাম খান মিলন বলেন, জাতীয় সংসদের ভেতরেও এসব বিষয় নিয়ে আমরা কথা বলছি, চেষ্টা করছি এবং একই সাথে আমরা যারা এই আন্দোলনে (১১ দলীয় ঐক্যজোট) ছিলাম, মাঠে আসছি। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া।

‎জনআকাঙ্ক্ষার পক্ষে বিরোধী ঐক্য সোচ্চার থাকবে উল্লেখ করে তারা বলছেন, নতুন করে আর কাউকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। সেজন্যই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন জরুরি।

ফটো গ্যালারি

বড় আন্দোলনের পথে ১১ দলীয় ঐক্য, কী বার্তা দিতে চায়? — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতা গ্রেফতার, পালালেন আরও অন্তত ৩০ জন
রাজনীতি

উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতা গ্রেফতার, পালালেন আরও অন্তত ৩০ জন

রাজধানীর উত্তরখানের তালতলা এলাকায় গোপন বৈঠক চলাকালে যুবলীগের আট নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযান টের পেয়ে আরও অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যান। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২ দিন আগে

শেখ হাসিনার সঙ্গে জামায়াত আমিরের যোগাযোগ আছে কি না, খতিয়ে দেখতে বললেন রাশেদ খাঁন
রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে জামায়াত আমিরের যোগাযোগ আছে কি না, খতিয়ে দেখতে বললেন রাশেদ খাঁন

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ও জামায়াত আমিরের বক্তব্যের ভাষায় তিনি মিল দেখছেন।

৪ দিন আগে

গাজী নজরুলের সংসদ সদস্যপদ নিয়ে তর্ক, ‘বিনা পয়সার বুদ্ধি’ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

গাজী নজরুলের সংসদ সদস্যপদ নিয়ে তর্ক, ‘বিনা পয়সার বুদ্ধি’ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা এবং তার সদস্যপদ বহাল থাকার প্রশ্নে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে প্রাণবন্ত বিতর্ক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার বিষয়টি সংবিধানের ৭০ অনুচ্ছেদের আলোকে তোলার পর এটিকে ‘বিনা পয়সার বুদ্ধি’ বলে মন্তব্য করেন।

৭ দিন আগে

দেশে ফেরা নিয়ে সতর্ক শেখ হাসিনা, দায়িত্ব সামলাবেন শেখ সেলিম
রাজনীতি

দেশে ফেরা নিয়ে সতর্ক শেখ হাসিনা, দায়িত্ব সামলাবেন শেখ সেলিম

দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত কাউকে ঝুঁকিতে ফেলতে চান না বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনাও তিনি নাকচ করেন।

৮ দিন আগে

‘প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান’—বিএনপিকে প্রশ্ন দিলারা চৌধুরীর
রাজনীতি

‘প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান’—বিএনপিকে প্রশ্ন দিলারা চৌধুরীর

বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নাকি তারেক রহমান—এমন প্রশ্ন তুলে সরকারের ভূমিকা ও বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন অধ্যাপক দিলারা চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি জুলাই সনদ, গণভোট ও বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

৯ দিন আগে

শাপলা, পিলখানা ও চব্বিশের ‘গণহত্যার’ বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির
রাজনীতি

শাপলা, পিলখানা ও চব্বিশের ‘গণহত্যার’ বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

শাপলা চত্বর, পিলখানা এবং ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে দায়ীদের বিচারের আওতায় আনার কথা বলেন।

৯ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন