লাইভ
অপরাধ২৫ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জে বাগান থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আমবাগান থেকে একটি সুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডার এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জে বাগান থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

প্রকাশ: ৩:৫০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আমবাগানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি সুটারগান, একটি বুলেট ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়।

এ ছাড়া ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি ইফতেখার হোসেন মাহমুদ জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ফটো গ্যালারি

চাঁপাইনবাবগঞ্জে বাগান থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
অপরাধ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খালেদা আক্তার বেভি ও মঞ্জুরুল আলম টিটু। স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

৪ ঘণ্টা আগে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন
অপরাধ
শীর্ষে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন

রাজধানীর লালবাগ, জাতীয় ঈদগাহ ময়দান ও হাইকোর্ট মাজারসংলগ্ন এলাকা থেকে এক আইনজীবীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দলের সহায়তা নেওয়া হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮
অপরাধ

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

নেত্রকোণার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা এবং ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর শহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬
অপরাধ
শীর্ষে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির জব্দ করা একটি অবৈধ ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত সদস্যদের হুমকির ঘটনায় বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির করা মামলায় তাদের বুধবার আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

৬ দিন আগে

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের
অপরাধ

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের

আশুলিয়ার জামগড়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে দম্পতি ও তাদের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধ ও পরবর্তী সংঘর্ষের জেরেই নাজমা খাতুন, তার স্বামী আলমগীর কবির এবং তাদের নবজাতকের মৃত্যু ঘটে। গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানিয়েছে পিবিআই।

৬ দিন আগে

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে
অপরাধ

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে

ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় তার তথ্য যাচাই করে একাধিক হত্যা মামলার বিষয়টি শনাক্ত হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৭ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন