লাইভ
বাংলাদেশ৩৫ দিন আগে

বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনেন গ্রামবাসী

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

মেহেরপুরের ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনেন গ্রামবাসী। পরে পতাকা বৈঠকের মাধ্যমে সবাইকে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনেন গ্রামবাসী
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

প্রকাশ: সন্ধ্যা ৬:১৪ মিনিট

সূত্র: আমার দেশ

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় আব্দুল মান্নান (৭০) নামে এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে আনেন স্থানীয় গ্রামবাসী।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ইছাখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কৃষককে ফিরিয়ে দেওয়া হয়। এরপর আটক দুই ভারতীয় নাগরিককেও ছেড়ে দেওয়া হয়।

আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের ফসল চাষ করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভারতীয় নাগরিকদের মালিকানাধীন লিজ নেওয়া একটি মরিচক্ষেতে কীটনাশক ছিটাতে যান আব্দুল মান্নান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান।

আব্দুল মান্নানকে ধরে নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষককে ধরে বাংলাদেশে নিয়ে আসেন গ্রামবাসী। ওই দুই ভারতীয় নাগরিক হলেন সচিন কর্মকার ও নারায়ণ দেব।

ঘটনার খবর পেয়ে বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়। পরে দুই বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দুপুর ২টার দিকে বিএসএফ আব্দুল মান্নানকে বিজিবির কাছে ফিরিয়ে দেয়। এরপর বিজিবিও সচিন কর্মকার ও নারায়ণ দেবকে ছেড়ে দেয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির ইছাখালী বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু হানিফ। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন নবচন্দ্রপুর বিওপির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার।

দুই পক্ষের নাগরিকদের মুক্তির পর সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফটো গ্যালারি

বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনেন গ্রামবাসী — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স
বাংলাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স

ভোলার লালমোহনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে বোরহানউদ্দিনে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

১২ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে আশাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ। বিজিবি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত এখনো জানাতে পারেনি।

২ দিন আগে

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ
বাংলাদেশ

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট থেকে ১২ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি নৌকা পদ্মা নদীতে ডুবে গেছে। তীব্র স্রোতে ১১ জন ভারতীয় জলসীমায় ভেসে গেলে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

৩ দিন আগে

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদী দিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

৩ দিন আগে

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা
বাংলাদেশ

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা

চট্টগ্রামের সন্দ্বীপের স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। এক মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। চার বছর বয়সী বড় ছেলে ও এক মাস বয়সী নবজাতককে রেখে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

৪ দিন আগে

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির
বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির

গাজীপুর সাফারি পার্ক থেকে ২০২৫ সালে চুরি হওয়া ডোরাকাটা লেজের দুই লেমুর ভারতের গুজরাতের বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারায় পৌঁছেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে প্রাণী দুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্যের ঘাটতি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৫ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন