লাইভ
রাজনীতি৭৪ দিন আগে

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশে আল-কায়েদার বিস্তার সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনটিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে তিনি এটি পর্যালোচনা করেননি। তিনি আইনশৃঙ্খলার উন্নতির কথা স্বীকার করেছেন এবং চলমান জ্বালানি সংকটের বিষয়ে কথা বলেছেন, যার জন্য তিনি পূর্ববর্তী সরকারকে দায়ী করেছেন। নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ার করুন

জাতিসংঘের বাংলাদেশে আল-কায়েদার (একিউআইএস) সম্প্রসারণ নিয়ে রিপোর্টটি অনুমাননির্ভর, সেজন্য সেটি বর্তমান সরকার আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সেই রিপোর্টটি এখনও পড়িনি, তবে শুনেছি। সেখানে হয়তো তারা কিছু পর্যবেক্ষণ দিতে পারে, না দেখে বলতে পারব না।

সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতির জন্য আরও সময় লাগবে। ৬ মাসের মধ্যে অনেক সংস্কার কাজ করেছি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারাবিশ্বে সংকট সৃষ্টি হয়েছিল, বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু দীর্ঘ এক মাস পর্যন্ত কোনো জ্বালানি তেল বা গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়নি। পরে সহনীয় মাত্রায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্যাস সংকট, জ্বালানির সংকট—এগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে রেখে যাওয়া সমস্যা। আমরা ওভারনাইট এখান থেকে ওভারকাম করতে পারিনি।

তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে গ্যাসের জন্য আমদানির ওপর নির্ভরতা বেড়েছিল। এই নির্ভরতা কমাতে দেশে ও সমুদ্র এলাকায় নতুন গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে দেশের নিজস্ব গ্যাস দিয়েই এই সংকটের সমাধান করা সম্ভব হবে।

প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে।

ফটো গ্যালারি

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

‘বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে’: মামুনুল হক
রাজনীতি

‘বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে’: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রাষ্ট্র ও সংবিধানের কাঠামোগত সংস্কার না হলে ক্ষমতায় থাকা যে কোনো দল স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে। লক্ষ্মীপুরে এক নাগরিক সমাবেশে তিনি বিএনপির ভূমিকা, জুলাই আন্দোলন ও সংবিধান সংস্কার নিয়ে কঠোর সমালোচনা করেন।

১৭ দিন আগে

পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদলের দুই নেতার নাম, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
রাজনীতি

পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদলের দুই নেতার নাম, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের দুই নেতার নাম সামনে এনেছে এনসিপি। জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহার দাবি, হামলায় সংগ্রাম হোসেন ও রাফিদ শরিফ পাপন নেতৃত্ব দেন। একই সঙ্গে কুমারখালী থানায় মামলা করতে গিয়ে পুলিশের অসহযোগিতার মুখে পড়ার অভিযোগও করেছেন তিনি।

২৪ দিন আগে

আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দেখিয়ে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
রাজনীতি

আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দেখিয়ে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী এক নেতাকে বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই ঘটনায় এক যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাঁতি দলের দুই নেতার পদও স্থগিত করা হয়েছে।

২৪ দিন আগে

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার পর ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬
রাজনীতি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার পর ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই ঘটনায় আরও ছয় নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২৫ দিন আগে

রাড্ডা-কাণ্ডের পর এমপি মিষ্টিকে দল ও সংসদ ছাড়ার নির্দেশ
রাজনীতি

রাড্ডা-কাণ্ডের পর এমপি মিষ্টিকে দল ও সংসদ ছাড়ার নির্দেশ

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে দল ও সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা লিখিতভাবে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর তাকে ঘিরে দলের ভেতরে আলোচনা চলছিল।

২৯ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গুলশান মিছিল, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের গ্রেপ্তার ১৭৯
রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গুলশান মিছিল, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের গ্রেপ্তার ১৭৯

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির দাবি, ১১ সেপ্টেম্বর গুলশান-১ এলাকায় মিছিল থেকে স্লোগান দেওয়ার পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

৩৪ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন