পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম
মাদারীপুরের রাজৈর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ছয় বছর বয়সী যমজ দুই বোন তাবাসুম ও তাহামিনার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মোল্লাকান্দি এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়।

ভেরিক্সা নিউজ ডেস্ক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশ: ৪:৫৪ পিএম
মাদারীপুরের রাজৈর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ছয় বছর বয়সী যমজ দুই বোন তাবাসুম ও তাহামিনার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাবাসুম ও তাহামিনা মোল্লাকান্দি এলাকার নাসির শেখের যমজ মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশু পড়ে যায়।
কিছুক্ষণ পর তাদের মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন।
তার ডাক শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে পুকুরে নেমে শিশু দুটিকে উদ্ধার করেন।
এ সময় একজনকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
অপর শিশুটিকে গুরুতর অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছয় বছর বয়সী যমজ দুই বোনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






