লাইভ
বাংলাদেশ৭৪ দিন আগে

লোডশেডিং ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ ছাত্রনেতা আটক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

হবিগঞ্জে লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

লোডশেডিং ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ ছাত্রনেতা আটক
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

প্রকাশ: ৮:০৭ পিএম

হবিগঞ্জে লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে রয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান। অপর দুজন হলেন সংগঠনটির সদস্য মীরজা সুমন ও রকি।

সোমবার বিকেলে জেলা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়।

আয়োজকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দীর্ঘদিনের গ্যাস সংকটে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

এসব সংকট নিরসনের দাবিতে ছাত্র-জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল বলে জানান তারা।

তবে মিছিল শুরু হওয়ার আগেই তিনজনকে আটক করায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আটকের বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক বলেন, “অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।”

আটক তিনজনের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফটো গ্যালারি

লোডশেডিং ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ ছাত্রনেতা আটক — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

চাঁদপুরে সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, শেষ আশ্রয় হলো বাড়ির আঙিনা
বাংলাদেশ

চাঁদপুরে সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, শেষ আশ্রয় হলো বাড়ির আঙিনা

চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ৮৫ বছর বয়সী নুরুল ইসলাম মিয়াজীর মরদেহ গোরস্থানে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েও বিরোধের সমাধান করতে পারেনি। শেষ পর্যন্ত স্বজনরা তাঁকে বাড়ির আঙিনায় দাফন করেন।

৫ দিন আগে

‘আমি মাদরাসার বিরুদ্ধে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে’: শিশুর বাবা শাহজালাল রুমি
বাংলাদেশ

‘আমি মাদরাসার বিরুদ্ধে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে’: শিশুর বাবা শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে মাদরাসাবিরোধী অবস্থানের কথা অস্বীকার করেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। তাঁর দাবি, মেয়ের জন্য বিচার চাইতে গিয়ে উল্টো ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগের মুখে পড়েছেন তিনি। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানিয়েছেন রুমি।

৬ দিন আগে

রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, শান্ত সাজেক—পর্যটকশূন্য পাহাড়ি জনপদ
বাংলাদেশ

রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, শান্ত সাজেক—পর্যটকশূন্য পাহাড়ি জনপদ

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষের ঘটনার জেরে ডাকা রাঙামাটি ও খাগড়াছড়ির আধাবেলা অবরোধ শনিবার দুপুরে শেষ হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দুর্গম এলাকায় যান চলাচল ও সাপ্তাহিক বাজার কার্যক্রম ব্যাহত হয়েছে। সাজেকের পরিস্থিতি শান্ত থাকলেও প্রশাসনিক নিষেধাজ্ঞায় পর্যটনকেন্দ্রটি পর্যটকশূন্য রয়েছে।

৬ দিন আগে

সৌদি আকাশপথে অনিশ্চয়তা: ঢাকার ১৩৫ ফ্লাইটে বিঘ্ন, বিপাকে ২০,৬৭২ যাত্রী
বাংলাদেশ

সৌদি আকাশপথে অনিশ্চয়তা: ঢাকার ১৩৫ ফ্লাইটে বিঘ্ন, বিপাকে ২০,৬৭২ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান পরিচালনাগত বিধিনিষেধের প্রভাব আরও বেড়েছে বাংলাদেশের যাত্রীদের ওপর। ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৩৫টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী। গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার পর থেকেই দেশটির বিমান চলাচলে এই সংকট তৈরি হয়েছে।

৮ দিন আগে

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা
বাংলাদেশ

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঘোষিত ব্যবস্থায় ৩৩৮টি সংস্থার মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে শূন্য খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া।

১৫ দিন আগে

হুথি হামলার প্রভাবে ৮৯ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বাংলাদেশ

হুথি হামলার প্রভাবে ৮৯ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে বুধবার পর্যন্ত ৮৯টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব ফ্লাইটে মোট ১৪ হাজার ৬৫৫ জন যাত্রীর ভ্রমণসূচি ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ শেষের দিকে থাকা প্রবাসী কর্মীরা।

১৬ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন