রংপুরে টিসিবি পণ্য কালোবাজারির মামলায় ডিলারের ১৪ বছরের কারাদণ্ড
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম
রংপুরে টিসিবির পণ্য মজুত করে কালোবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলার আলী হাসান মুন্নাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশ: ৮:৫৭ পিএম
রংপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য মজুত করে কালোবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ডিলারকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নগরীর আলমনগর কলোনি এলাকার মৃত এখলাক আলীর ছেলে আলী হাসান মুন্না (৩৫)।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল হাদী বেলাল জানান, ২০২০ সালের ডিসেম্বরে টিসিবির ডিলার আলী হাসান মুন্নার বিরুদ্ধে মামলা হয়।
মামলায় টিসিবির ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেল ও ২৮৮ কেজি পেঁয়াজ মজুত করে কালোবাজারে বিক্রির অভিযোগ আনা হয়।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল হাদী বেলাল বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, টিসিবিসহ সরকারি বিভিন্ন পণ্য মজুত করে কালোবাজারে বিক্রির ক্ষেত্রে এ রায় অন্য ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
অন্যদিকে, রায়ের কাগজপত্র পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






