হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী এসেছে ১ হাজার ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশ: ৪:২১ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী এসেছে ১ হাজার ৩১ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আসা ১ হাজার ৩১ জন নতুন রোগীর মধ্যে ৫০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৯৮১ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে হামের উপসর্গে ৮১৬ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।
ফটো গ্যালারি

- #হাম
- #হামের উপসর্গ
- #শিশু মৃত্যু
- #স্বাস্থ্য অধিদপ্তর
- #শিশু স্বাস্থ্য
- #সংক্রামক রোগ
- #হাসপাতাল
- #বাংলাদেশ
- #Verixa News
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






