মারা গেছেন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাবি শিক্ষার্থী
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম
স্ট্রোকের পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ভেরিক্সা নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশ: রাত ১২:১১ মিনিট
স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাইমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘হ্যাঁ, সাইমন আজ সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর।’
সাইমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের পর চট্টগ্রামের বাসায় নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে শনিবার (৮ আগস্ট) স্ট্রোক করলে সাইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকায় আনার পর সাইমনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ফটো গ্যালারি

- #ভেরিক্সা নিউজ
- #Verixa News
- #রাজশাহী বিশ্ববিদ্যালয়
- #রাবি
- #জাহিদুল ইসলাম সাইমন
- #আইবিএ
- #এয়ার অ্যাম্বুলেন্স
- #স্ট্রোক
- #শিক্ষার্থী
- #শিক্ষা
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






