লাইভ
অপরাধ২৭ দিন আগে

শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যা: আসামি রবির মৃত্যুদণ্ড

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৩:০৩ পিএম

নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি রবিউল সিকদার রবিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাত্র নয় কার্যদিবসে মামলাটির রায় ঘোষণা করা হয়।

শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যা: আসামি রবির মৃত্যুদণ্ড
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

প্রকাশ: ২:৫৮ পিএম

নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি প্রতিবেশী রবিউল সিকদার রবি (৩৭)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।

মাত্র নয় কার্যদিবসে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে।

রায়ের পর শিশু জান্নাতুল মাওয়ার বাবা সন্তোষ প্রকাশ করে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

নড়াইল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আজিবুর রহমান বলেন, এ রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে বলে তারা মনে করছেন। তিনি দ্রুত রায় কার্যকরেরও আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, মামলায় আসামিপক্ষে ব্যক্তিগত কোনো আইনজীবী ছিলেন না। তবে লিগ্যাল এইড থেকে একজন আইনজীবী নিযুক্ত করা হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ জুলাই বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে প্রতিবেশী ও তার ফুফাতো ভাই রবিউল সিকদারের বিরুদ্ধে।

ঘটনার পর রবি পালিয়ে গেলেও পরদিন সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় ২১ জুলাই জান্নাতুল মাওয়ার বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউল সিকদার রবিকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত বুধবার রবিউল সিকদার রবিকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

ফটো গ্যালারি

শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যা: আসামি রবির মৃত্যুদণ্ড — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
অপরাধ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খালেদা আক্তার বেভি ও মঞ্জুরুল আলম টিটু। স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

৪ ঘণ্টা আগে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন
অপরাধ
শীর্ষে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন

রাজধানীর লালবাগ, জাতীয় ঈদগাহ ময়দান ও হাইকোর্ট মাজারসংলগ্ন এলাকা থেকে এক আইনজীবীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দলের সহায়তা নেওয়া হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮
অপরাধ

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

নেত্রকোণার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা এবং ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর শহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬
অপরাধ
শীর্ষে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির জব্দ করা একটি অবৈধ ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত সদস্যদের হুমকির ঘটনায় বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির করা মামলায় তাদের বুধবার আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

৬ দিন আগে

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের
অপরাধ

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের

আশুলিয়ার জামগড়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে দম্পতি ও তাদের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধ ও পরবর্তী সংঘর্ষের জেরেই নাজমা খাতুন, তার স্বামী আলমগীর কবির এবং তাদের নবজাতকের মৃত্যু ঘটে। গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানিয়েছে পিবিআই।

৬ দিন আগে

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে
অপরাধ

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে

ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় তার তথ্য যাচাই করে একাধিক হত্যা মামলার বিষয়টি শনাক্ত হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৭ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন