লাইভ
বাংলাদেশ৩৫ দিন আগে

শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

প্রকাশ: সন্ধ্যা ৭:১৬ মিনিট

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষকেরা তাদের প্রাপ্য পাওনা ও ভাতার টাকা পাননি বলেও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে আয়োজিত ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক এক সেশনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা ব্যয় করেছে। বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাতের অভিযোগও করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জাতির প্রয়োজনে দিনরাত কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ দেশের সব খাতের উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে।

দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, শুধু সমালোচনা না করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে দিনরাত কাজ করা হচ্ছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য মানবসম্পদ উন্নয়ন প্রয়োজন। আর মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-সংক্রান্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, জনগণের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠানের সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। মানুষের সমস্যা সমাধানেও সরকার কাজ করছে।

তিনি বলেন, সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য। দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং কার্যকর পরিকল্পনা গ্রহণে সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।

ফটো গ্যালারি

শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স
বাংলাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স

ভোলার লালমোহনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে বোরহানউদ্দিনে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

১২ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে আশাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ। বিজিবি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত এখনো জানাতে পারেনি।

২ দিন আগে

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ
বাংলাদেশ

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট থেকে ১২ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি নৌকা পদ্মা নদীতে ডুবে গেছে। তীব্র স্রোতে ১১ জন ভারতীয় জলসীমায় ভেসে গেলে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

৩ দিন আগে

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদী দিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

৩ দিন আগে

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা
বাংলাদেশ

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা

চট্টগ্রামের সন্দ্বীপের স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। এক মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। চার বছর বয়সী বড় ছেলে ও এক মাস বয়সী নবজাতককে রেখে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

৪ দিন আগে

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির
বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির

গাজীপুর সাফারি পার্ক থেকে ২০২৫ সালে চুরি হওয়া ডোরাকাটা লেজের দুই লেমুর ভারতের গুজরাতের বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারায় পৌঁছেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে প্রাণী দুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্যের ঘাটতি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৫ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন