খাগড়াছড়িতে পিস্তল-গুলি ও ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে একটি পিস্তল, গুলি এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চেকপোস্টে থামার সংকেত পেয়ে মোটরসাইকেলের দুই আরোহী পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করা হয়।

ভেরিক্সা নিউজ ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশ: ৪:০০ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে একটি পিস্তল, গুলি এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আড়াইটার দিকে বিজিবি এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে।
রাত আড়াইটার দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।
এ সময় বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেলের আরোহীরা তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাদের পিছু নেন।
একপর্যায়ে দুই আরোহী মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেন বিজিবির টহল দলের সদস্যরা।
উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






