লাইভ
অপরাধ২৬ দিন আগে

পিচ্চি হান্নানের সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম

ঢাকার আলোচিত অপরাধী পিচ্চি হান্নানের সহযোগী হিসেবে পরিচিত এবং অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদকে’ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা-পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পিচ্চি হান্নানের সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

প্রকাশ: ৯:৪৮ পিএম

ঢাকার আলোচিত অপরাধী পিচ্চি হান্নানের সহযোগী হিসেবে পরিচিত এবং অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদকে’ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা-পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানা-পুলিশ জানায়, এএসআই জুমায়েত হোসেন জুয়েল ও এএসআই মাসুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মাসুদের অবস্থান শনাক্ত করে।

পরে ডবলমুরিং থানা-পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে মাসুদুল করিম ফরিদগঞ্জ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মাসুদুল করিম ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আব্দুল হালিম ভূঁইয়ার ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, ফরিদগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় তিনি ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ‘কিলার মাসুদ’ একসময় ঢাকার আলোচিত অপরাধী পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের অভিযানে পিচ্চি হান্নান নিহত হওয়ার পর মাসুদ আত্মগোপনে চলে যান। এরপর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।

স্থানীয়দের দাবি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. শামছুল হক ভূঁইয়ার মাধ্যমে মাসুদুল করিম ফরিদগঞ্জে যুবলীগের রাজনীতিতে যুক্ত হন।

একপর্যায়ে তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বও পালন করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, ওই সময়ে তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিলেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ফরিদগঞ্জ ও ডবলমুরিং থানা-পুলিশের যৌথ অভিযানে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদকে’ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে তাকে ফরিদগঞ্জ থানার হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
অপরাধ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খালেদা আক্তার বেভি ও মঞ্জুরুল আলম টিটু। স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

৪ ঘণ্টা আগে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন
অপরাধ
শীর্ষে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন

রাজধানীর লালবাগ, জাতীয় ঈদগাহ ময়দান ও হাইকোর্ট মাজারসংলগ্ন এলাকা থেকে এক আইনজীবীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দলের সহায়তা নেওয়া হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮
অপরাধ

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

নেত্রকোণার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা এবং ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর শহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬
অপরাধ
শীর্ষে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির জব্দ করা একটি অবৈধ ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত সদস্যদের হুমকির ঘটনায় বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির করা মামলায় তাদের বুধবার আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

৬ দিন আগে

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের
অপরাধ

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের

আশুলিয়ার জামগড়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে দম্পতি ও তাদের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধ ও পরবর্তী সংঘর্ষের জেরেই নাজমা খাতুন, তার স্বামী আলমগীর কবির এবং তাদের নবজাতকের মৃত্যু ঘটে। গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানিয়েছে পিবিআই।

৬ দিন আগে

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে
অপরাধ

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে

ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় তার তথ্য যাচাই করে একাধিক হত্যা মামলার বিষয়টি শনাক্ত হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৭ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন