লাইভ
অপরাধ৬৭ দিন আগে

মাদরাসাছাত্রী নুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মাদরাসাছাত্রী নুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রকাশ: ১:১৭ পিএম

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

একই সঙ্গে চার আসামির মৃত্যুদণ্ডের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাকি ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর এ রায় ঘোষণা করেন।

এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ মামলায় বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

বিচারিক আদালতের ওই রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দণ্ডিত আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন।

দীর্ঘ শুনানি শেষে গত ২০ আগস্ট হাইকোর্ট রায়ের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় নুসরাতের মা থানায় মামলা করলে পুলিশ সিরাজ উদদৌলাকে গ্রেপ্তার করে।

মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদরাসায় গেলে নুসরাতকে সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নেওয়া হয়।

সেখানে তার হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গুরুতর দগ্ধ অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

বিচারিক আদালত ২০১৯ সালে ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্টের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

ফটো গ্যালারি

মাদরাসাছাত্রী নুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল ঘিরে পুলিশের গাড়িতে হামলা, আহত ২ সদস্য
অপরাধ

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল ঘিরে পুলিশের গাড়িতে হামলা, আহত ২ সদস্য

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বের করা একটি মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে টহল গাড়িতে হামলা চালিয়ে কাচ ভাঙচুর করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

৬ দিন আগে

পাবনায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পরিচালক আটক, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ
অপরাধ

পাবনায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পরিচালক আটক, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনার সদর উপজেলায় আবাসিক মহিলা মাদরাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আবু ইউসুফকে আটক করেছে পুলিশ। এক সহপাঠীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন বলে জানা গেছে। ঘটনার প্রতিবাদে মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

৭ দিন আগে

শ্যামনগর সীমান্তে ৭৮ লাখ টাকার রাসায়নিক জব্দ, পরীক্ষায় মিলল হেরোইন তৈরির কাঁচামাল
অপরাধ

শ্যামনগর সীমান্তে ৭৮ লাখ টাকার রাসায়নিক জব্দ, পরীক্ষায় মিলল হেরোইন তৈরির কাঁচামাল

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ চার বোতল রাসায়নিক দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে পরীক্ষায় নিশ্চিত করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার। বোতলের গায়ে উল্লেখিত দাম অনুযায়ী এসব রাসায়নিকের মোট জব্দমূল্য ৭৮ লাখ টাকা। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।

১০ দিন আগে

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ, সিলেটে ছুরিকাঘাতে স্বামী নিহত
অপরাধ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ, সিলেটে ছুরিকাঘাতে স্বামী নিহত

সিলেট নগরের কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলার প্রতিবাদকে কেন্দ্র করে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, আমিন নামের এক ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটির পর কয়েকজন মিলে হৃদয়কে ছুরিকাঘাত করেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

১৮ দিন আগে

টঙ্গীতে ২০ মাদক মামলার আসামি মোমেলাসহ দুই নারী গ্রেপ্তার
অপরাধ

টঙ্গীতে ২০ মাদক মামলার আসামি মোমেলাসহ দুই নারী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২০টি মাদক মামলার আসামি মোমেলা বেগমসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ব্যাংকের মাঠ বস্তি এলাকায় অভিযান চালিয়ে মোমেলার কাছ থেকে ৪ পিস এবং দুলেনা বেগমের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৮ দিন আগে

নারায়ণগঞ্জে বস্তাবন্দি কিশোরীর মরদেহ, হাত-পা বাঁধা ছিল
অপরাধ

নারায়ণগঞ্জে বস্তাবন্দি কিশোরীর মরদেহ, হাত-পা বাঁধা ছিল

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেখানে ফেলে যাওয়া হয়েছে।

১৯ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন