লাইভ
বাংলাদেশ২৫ দিন আগে

আশ্বাসেই ঝুলে আছে নবীগঞ্জের সেই সড়কের সংস্কার কাজ

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ‘ভরপুর হতে বাঁশডর’ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় সংস্কারের প্রতিশ্রুতি মিললেও পরে তা বাস্তবায়িত হয় না। কর্তৃপক্ষ বলছে, নতুন করে প্রাক্কলন পাঠানো হয়েছে এবং অনুমোদন এলে কাজ শুরু হবে।

আশ্বাসেই ঝুলে আছে নবীগঞ্জের সেই সড়কের সংস্কার কাজ
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

প্রকাশ: ১২:২১ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ‘ভরপুর হতে বাঁশডর’ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধিদের কাছ থেকে সড়ক সংস্কারের নানা প্রতিশ্রুতি পাওয়া যায়। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ আর এগোয় না।

তাদের ভাষ্য, কয়েক দশক ধরে একই ধরনের আশ্বাসের মধ্যেই ঝুলে আছে গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজ।

বাঁশডর গ্রামসহ আশপাশের পাঁচ থেকে ছয়টি এলাকার কয়েক হাজার মানুষের একমাত্র যাতায়াতের পথ এটি।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে ইটের খোয়া উঠে গেছে এবং ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও জমে থাকছে কাদা ও পানি। এতে সড়কটি অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন যাতায়াতে দুর্ভোগে পড়ছেন।

স্থানীয় শিক্ষার্থীরা জানান, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষার সময় হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।

তারা জনস্বার্থে দ্রুত সড়কটি পাকাকরণ ও সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের আরও অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা নিয়মিত এলাকায় আসেন এবং নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষে সড়কের অবস্থা দেখতে আর কেউ আসে না।

সমাজসেবক আবুল কাসেম তালুকদার বলেন, বাঁশডর গ্রামসহ আশপাশের পাঁচ থেকে ছয়টি এলাকার মানুষের জন্য এটি একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক।

তিনি জানান, ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সড়কটি দ্রুত সংস্কারের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আকরাম নামের স্থানীয় এক যুবক বলেন, বর্তমানে এই সড়কে যানবাহন নিয়ে চলাচল করা অত্যন্ত কঠিন। এমনকি হেঁটে চলাচল করতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে অনেক সময় এলাকার বাইরে থাকা আত্মীয়স্বজন ও পরিচিতরাও সেখানে যেতে অনাগ্রহ প্রকাশ করেন।

বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু বলেন, সড়কটি সংস্কারের জন্য তিনি একাধিকবার উপজেলা পরিষদে কথা বলেছেন।

তিনি জানান, সংস্কারকাজের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে এবং দ্রুত বরাদ্দ আসবে বলে তিনি আশাবাদী।

নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘ভরপুর হতে বাঁশডর’ সড়কের সংস্কারকাজের টেন্ডার একবার বাতিল হয়েছিল।

এরপর নতুন করে সংস্কারের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সড়কটির সংস্কারকাজ শুরু হবে বলে জানান তিনি।

ফটো গ্যালারি

আশ্বাসেই ঝুলে আছে নবীগঞ্জের সেই সড়কের সংস্কার কাজ — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স
বাংলাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স

ভোলার লালমোহনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে বোরহানউদ্দিনে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

১২ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে আশাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ। বিজিবি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত এখনো জানাতে পারেনি।

২ দিন আগে

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ
বাংলাদেশ

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট থেকে ১২ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি নৌকা পদ্মা নদীতে ডুবে গেছে। তীব্র স্রোতে ১১ জন ভারতীয় জলসীমায় ভেসে গেলে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

৩ দিন আগে

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদী দিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

৩ দিন আগে

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা
বাংলাদেশ

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা

চট্টগ্রামের সন্দ্বীপের স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। এক মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। চার বছর বয়সী বড় ছেলে ও এক মাস বয়সী নবজাতককে রেখে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

৪ দিন আগে

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির
বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির

গাজীপুর সাফারি পার্ক থেকে ২০২৫ সালে চুরি হওয়া ডোরাকাটা লেজের দুই লেমুর ভারতের গুজরাতের বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারায় পৌঁছেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে প্রাণী দুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্যের ঘাটতি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৫ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন