অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ ফেলে পালালো স্বামীর বাড়ির লোকজন
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জে ১৮ বছর বয়সী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আফরোজা বেগমের রক্তাক্ত মরদেহ স্বামীর বাড়ির উঠানে ফেলে পরিবারের লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বজনরা নির্যাতন করে হত্যার অভিযোগ করেছেন। পুলিশ বলছে, মরদেহে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশ: ৬:০৩ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আফরোজা বেগম (১৮) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ স্বামীর বাড়ির উঠানে ফেলে পরিবারের লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আফরোজা নিথক গ্রামের দীন ইসলামের স্ত্রী। তিনি একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে। গত রোববার গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। বিয়ের পর কাজের সুবাদে তারা গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল এবং আফরোজার ওপর শারীরিক নির্যাতন চালাতেন দীন ইসলাম। এরই মধ্যে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হন আফরোজা।
স্বজনদের ভাষ্য, গত শনিবার রাতে আফরোজা তার বাবাকে ফোন করে স্বামীর নির্যাতনের কথা জানান। এরপর দীন ইসলাম তার শ্বশুরকে ফোন করে জানান, আফরোজা অসুস্থ এবং তাকে হাসপাতালে নিতে হবে।
পরিবারের অভিযোগ, সোমবার সকালে একটি লাশবাহী গাড়িতে গাজীপুর থেকে আফরোজার রক্তাক্ত মরদেহ এনে দীন ইসলামের বাড়ির উঠানে ফেলে দীন ইসলাম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।
স্থানীয়রা জানান, সকালে একটি অপরিচিত লাশবাহী গাড়িতে আফরোজার মরদেহ এনে উঠানে ফেলে গাড়িটি চলে যায়। তাদের দাবি, মরদেহের পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল।
নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, গাজীপুরের বাসায় আফরোজাকে তার স্বামী দীন ইসলাম কুপিয়ে ও নির্যাতন করে হত্যা করেছেন। তাদের ভাষ্য, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
স্বজনরা আরও দাবি করেন, চিকিৎসার জন্য তাদের কাছে টাকা চাওয়া হয়েছিল। তারা টাকা না দেওয়ায় মরদেহ বাড়ির উঠানে ফেলে চলে যাওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, মরদেহের সঙ্গে পাঠানো ঢাকা উত্তরার শিন শিন জাপান হাসপাতালের কাগজপত্র যাচাই করছে পুলিশ।
তিনি জানান, ওই কাগজপত্রে বিষপানে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। তবে মরদেহে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ওসি আরও বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফটো গ্যালারি

- #আফরোজা বেগম
- #লালমনিরহাট
- #কালীগঞ্জ
- #অন্তঃসত্ত্বা গৃহবধূ
- #পারিবারিক নির্যাতন
- #হত্যার অভিযোগ
- #পুলিশ তদন্ত
- #অপরাধ
- #Verixa News
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






