টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম
টাঙ্গাইলে স্ত্রী স্বপ্নাকে হত্যার দায়ে শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
রোববার, ৯ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় ১৫ বছর আগে জেলার বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিনুর স্বপ্নার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন স্বপ্নাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্বপ্নার বাবা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালতে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক আজহারুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফটো গ্যালারি

- #ভেরিক্সা নিউজ
- #Verixa News
- #টাঙ্গাইল
- #স্ত্রী হত্যা মামলা
- #শাহিনুর রহমান
- #মৃত্যুদণ্ড
- #আদালতের রায়
- #বাসাইল
- #সারা দেশ
- #অপরাধ সংবাদ
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






